সুস্থ হয়েই জয়নালের রক্তদান
Author: রক্তবন্ধু | 29 May 2022
গতবছর (২০২১) মে মাসের ২৯ তারিখে আমি বাইক নিয়ে এক্সিডেন্ট করেছিলাম কুমিল্লার লাকসামে। অবস্থা ভালো ছিল না,পায়ের অপারেশন করতে হয়েছিল, কষ্ট সহ্য করতে হয়েছে অনেকদিন।
আজ ২০২২ সালের মে মাসের ২৯ তারিখ।
অপারেশনের পর মনে হয়েছিল আর কখনো ব্লাড ডোনেট করতে পারবো না। রক্ত দিতে না পারলেও রক্তবন্ধুতে ভলান্টারি চালিয়ে গিয়েছিলাম। দীর্ঘ ১৩ মাস ব্লাড ডোনেট করা থেকে বঞ্চিত ছিলাম। অবস্থা এমন ছিলো যে অপারেশনের সময় আমার নিজের জন্যই রক্তদাতা প্রস্তুত রাখতে হয়েছিলো। আমাদেরই রক্তবন্ধু দিনাজপুরের তৎকালীন নারী এডমিন জ্যোতি আমাকে রক্তদানে প্রস্তুত ছিলো।

অনেকে যখন প্লাটিলেট দিতো আমার খুব ইচ্ছে হতো আমিও প্লাটিলেট দিবো। বিশেষ করে মেশিনটার ছবি দেখে আকর্ষণ বেড়ে যেতো। হাতের ভেইন ও প্লাটিলেট কাউন্ট নিয়ে অনেক ভয় হতো প্লাটিলেট ডোনার হিসেবে রিজেক্ট হয়ে যাওয়ার।
মাস কয়েক আগে সেই জ্যোতিরই ছেলে বাচ্চা হয়েছে। আমিও প্রস্তুত ছিলাম তার জন্য! নাহ, আমাদের কেউ কাউকে রক্ত দেয়ার প্রয়োজন হয় নাই।
অবশেষে আজকে জাকারিয়া ভাই এবং নাজমুল ভাইয়ের মাধ্যমে ৪ বছরের ক্যান্সারে আক্রান্ত এক ছোট বাচ্চাকে গাজীপুর থেকে পান্থপথ গ্রীনরোড গিয়ে প্লাটিলেট দান করলাম। বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ ১০ম বার (হোল ব্লাড) রক্ত দেয়ার ১মাস পরেই আমার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছিলো।
দুর্ঘটনার দীর্ঘ ১২ মাস পর আজকের এইদিনে বহুল আকাঙ্ক্ষিত প্লাটিলেট প্রদান করলাম, তাও আবার প্রথমবার!
সুস্থ থাকলে চলবে ইনশা’আল্লাহ।
জয়নাল আবেদীন (এবি পজিটিভ)
এডমিন,
রক্তবন্ধু, ঠাকুরগাঁও।
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments