রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল!
রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেন। তখন সময়: ৭:৫১ pm. তার বাড়ি #দিনাজপুর জেলার পার্বতীপুরে, থাকেন ঢাকায়। রক্তের গ্রুপ: A-
রাত ১২:১২ তে ম্যাসেজ দিলেন “একজন কে রক্ত দিলাম ভাই, একজন বসুন্ধরা থেকে ফোন দিছে তিনদিন ধরে রক্ত পাচ্ছে না রোগীর অবস্থা খারাপ”
ইনবক্সে রক্তদানের ছবি চাইলাম, দিলেন। দেখে তো অবাক হলাম!
সেলফিতে দেখি আমাদেরই নেত্রকোনার (ঢাকায় থাকে) একজন এডমিন ফয়সাল আকাশ!!!

ওদিকে ইনবক্স খুলে দেখি আমাদের এডমিন প্যানেলের ইনবক্সে Foysal Akash রাত ১০:১৩ তে ডোনারের রক্তদানের ছবি পাঠিয়েছে, রক্তবন্ধু ওয়েবসাইট থেকে রক্তদাতা পেয়েছে। মানে একজন মানুষ রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে কল পেয়ে রক্তদান করেও আসলেন!
– ২ অক্টোবর, ২০২৬।
কিছুদিন আগে অনেকটাই এরকম আরেকটা ঘটনা ঘটেছিলো। সৌদি প্রবাসী নারায়ণগঞ্জের এক ভাই ছুটিতে দেশে এসে রেজিস্ট্রেশন করেছেন। তিনি রক্তবন্ধু পেইজ এর পোস্ট ফলো করতেন।
ঘুরতে গিয়েছিলেন চাঁদপুর। কি মনে করে গাড়ি থেকে সকালে নেমে বর্তমান ঠিকানা চাঁদপুর আপডেট করে নিলেন।
আর কিছুক্ষণ পর চাঁদপুরের এক রোগীর জন্য কল পেয়েছিলেন, রক্তদানও করে ফেলেছিলেন!
অন্যান্য পোস্ট সমূহ
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
Facebook Comments