কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক অদ্ভুত আত্মতৃপ্তি। ক্ষণিকের জন্য নিজেকে সুপারম্যান মনে হয়, যদিও সেই অনুভূতিটা একান্তই নিজের উপলব্ধিতে।
শারীরিক নানা জটিলতার কারণে গত দুই বছর রক্তদান করা হয়ে ওঠেনি। তবে অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল, আজ রক্ত দেব। কিন্তু কাকে দেব, কোথায় দেব—এই ভাবনাতেই আগ্রহটা কিছুটা কমে যাচ্ছিল।
ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের লেকের পাশে আমরা ছয়জন বসে ছিলাম। হঠাৎ এক যুবক এগিয়ে এলেন। পলো শার্টের ওপর ময়লা পাঞ্জাবি, কণ্ঠে অসহায়ত্ব আর চোখেমুখে উৎকণ্ঠা। কাঁদো কাঁদো স্বরে বললেন,
“ভাইয়া, আমার বাবাকে কেউ O Positive রক্ত দিতে পারবেন? ডায়ালাইসিস করাতে হবে। হিমোগ্লোবিন ৭.৫।”
আমি সানন্দে উত্তর দিলাম, “দেব।”
কথাটা শুনেই যুবকটি দ্রুত ছুটে গেলেন। কিছুক্ষণের মধ্যেই বাবার রক্তের স্যাম্পল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফিরে এলেন। এরপর কৃতজ্ঞতাভরা কণ্ঠে নিজের অসহায় পরিস্থিতির কথা জানালেন। বললেন, “গত পরশু এভাবেই প্রায় দুইশ জনের কাছে অনুরোধ করে এক ব্যাগ রক্ত পেয়েছি। আজ আরও এক ব্যাগ প্রয়োজন।”

লক্ষ্মীপুরের কোনো এক উপজেলা থেকে বাবাকে চিকিৎসা করাতে ঢাকায় নিয়ে এসেছেন তিনি। এখানে পরিচিত তেমন কেউ নেই। একসময় সৌদি আরবে থাকতেন, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন।
এরপর তাঁর সঙ্গে গিয়ে সম্পন্ন হলো আমার ২৯তম রক্তদান।
মাঝেমধ্যে জীবনে বড় কিছু করার প্রয়োজন হয় না। কারও কঠিন সময়ে সামান্য একটু পাশে দাঁড়াতে পারাটাও অনেক বড় প্রাপ্তি। হয়তো আমার কাছে এটি একটি রক্তদান, কিন্তু কারও কাছে এর অর্থ হতে পারে আরও কিছুটা সময়, একটু স্বস্তি কিংবা বেঁচে থাকার নতুন আশা।
29th Blood Donation 😇
Bishal Kumar Gupta
11.11.2026
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments