সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েও থেমে নেই রক্তদান
Author: রক্তবন্ধু | 10 Feb 2022
কোলন ক্যান্সারের রোগী। রক্ত সকালে দিলেও চলবে। সব কিছু ঠিকঠাক ছিলো। হঠাৎই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়। আই.সি.ইউ তে নিতে হবে, তার আগে প্লাটিলেট অবশ্যই দিতে হবে। রক্তের গ্রুপ এবি নেগেটিভ।
গভীর রাতের কনকনে শীত উপেক্ষা করে এমারজেন্সি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য AB-ve প্লাটিলেট দেয়ার জন্য উত্তরা থেকে ধানমণ্ডি ছুটে আসেন রায়হান বিন কামাল।
প্লাটিলেট দেয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালে রোগীর লোক প্রাইভেটকার যোগে ডোনারকে নিয়ে আসার উদ্যোগ নেন।

সড়ক দুর্ঘটনায় কবলিত ডোনার এর গাড়ি
পথিমধ্যে ট্রাকের সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনার শিকার হন।
পুলিশি ঝামেলা শেষ করে ভোররাত ৩টায় ধানমন্ডি পৌঁছান তিনি।
যখন প্লাটিলেট দেওয়া শেষ হলো তখন রাত্রি শেষে ভোর নেমে এসেছে। ভোর চারটা বাজে দেওয়া শেষ হয় প্লাটিলেট।
এটি কামাল ভাইয়ের ৪র্থ তম এবি নেগেটিভ প্লাটিলেট প্রদান।
১২ তম হোল ব্লাড সহ টোটাল ডোনেশন সংখ্যা গিয়ে ঠেকলো ১৬ তে।
হ্যাপি প্লাটিলেট ডোনেটিং।
বাংলাদেশে রক্তবন্ধুই প্রথম, শুধুমাত্র প্লাটিলেট ডোনারদের জন্য, roktobondhu.com/platelet
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments