প্রসূতি মা’কে বাঁচাতে রক্তদান || নোয়াখালী
Author: রক্তবন্ধু | 14 May 2022
যেখানে আজকে ঈদের আনন্দে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করছে সেখানে স্বেচ্ছাসেবী মামুন ভাই ঈদের নামাজ পড়েই রক্তদানের জন্য ছুটে গেলো হসপিটালে।
রক্তদানের ছোট্ট ঘটনা। শুনুন মামুনের কাছেই।
❝ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি। হঠাৎ একটা নাম্বার থেকে কল আসলো সিজার এর পর বাচ্চা মারা গেছে! এমারজেন্সি এ+ রক্ত লাগবে, রোগীর প্রচুর ব্লিডিং হচ্ছে, খুব ক্রিটিকাল অবস্থা। রক্ত না পেলে মাও মারা যেতে পারে!
নামাজ পড়েই মসজিদ থেকে বের হয়েই বাইক নিয়ে ছুটে চলা ব্লাড দিতে! ফিরে আসার পথে বৃষ্টিতে ভিজেও গেলাম। প্রশান্তি! ❞
এভাবেই নিজের ৯তম রক্তদানের কথা জানালেন নোয়াখালীর রক্তবন্ধু আব্দুর রহমান মামুন।
৩ মে, ২০২২

অন্যান্য পোস্ট সমূহ
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
Facebook Comments