চাঁদরাতে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 May 2022
ঈদ উল ফিতর এর🌙 চাঁদরাতে রক্তদান
সাভারে মার্কেট করতে গিয়েছিলো রিপন মিয়া৷ রাত নয়টা। এমন সময় কল আসে আরেক স্বেচ্ছাসেবী রক্তবন্ধু আনিসুর ভাইয়ের।
প্লাটিলেটের পরিমান কমে যাওয়ায় ৬ দিনের বাচ্চার জন্য জরুরি প্লাটিলেট প্রয়োজন। রক্তের গ্রুপ ও পজিটিভ।
রিপন জানান, ❝মার্কেট শেষ করে রাত ৯.২০ এনাম মেডিকেলে এসে CBC টেস্ট করতে দিয়ে রুমে এলাম কাছেই থাকার সুবাদে। ৩০ মিনিট পরে CBC Test রিপোর্ট হাতে পেলাম। প্লাটিলেট কাউন্ট ৩,৫২,০০০ আর হিমোগ্লোবিন ১৩.৯।
সব কিছু ঠিকঠাক। তবে এফেরেসিস মেশিন সেটআপ করতে অনেক রাত হয়ে যায়।
অবশেষে রাত ১২টার পেরিয়ে গেল ২ তারিখ গড়িয়ে ৩ তারিখ হলো, রাত ২.৩০ মিনিটে সম্পন্ন হলো প্লাটিলেট এফেরেসিস।❞
৬ষ্ঠ তম প্লাটিলেট প্রদানের মাধ্যমে রিপনের পূর্ণ হলো ২৬ তম রক্তদান। হোল ব্যাগ ব্লাড ২০ বার দেয়া হয়েছে। প্লাটিলেট প্রদান হলো ষষ্ঠ বার।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল্লাহ তায়ালা আপনার ও আমাদের ভাল কাজগুলো কবুল করুন। আমীন।
ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments