কোটি টাকাতেও যায় না কেনা
Author: রক্তবন্ধু | 16 Apr 2022
দোয়া এমন এক বিষয় যা আপনি কোটি টাকা খরচ করে হলেও কিনতে পারবেন না, অথচ দেখুন সৃষ্টিকর্তা এই দুনিয়ায় কি দারুণ ব্যাপার আমাদের জন্য প্রস্তুত রেখেছেন, আমরা চাইলে রক্তদানের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমেই মানুষের মন জয় করে নিতে পারি, স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং মানুষের আত্মায় একটা জায়গা করে নিয়ে তাদের সাথে নিজেদের একটা আত্মীক সম্পর্ক স্থাপন করতে পারি।
কারো মন থেকে দোয়া পেতে চাইলে, আমার জন্য দোয়া করবেন বা দোয়া করো এইসব বলা লাগে না, যার যার কর্মেই তার প্রতি দোয়া আসে -যা কিনা স্বয়ং প্রতিপালককে খুশি করে দিতে যথেষ্ট।
ছবিটি এক ছোট ভাইয়ের এবি নেগেটিভ রক্তদানের পর রোগী তাকে জড়িয়ে ধরে আছে -এই মরিচীকাময় ক্ষুদ্র জীবনে এর চেয়ে বড় প্রশান্তি ও প্রাপ্তি আর কি হতে পারে?
এই রোগীর বাড়ি কুমিল্লায়, আর রক্তদাতার বাড়ি নোয়াখালী। নোয়াখালী থেকে কুমিল্লা গিয়ে রক্তদান করেন মোঃ দারুস সালাম রাব্বী।
এজন্যই বলা হয়, দুটি জায়গায় থাকতে পারা ভাগ্যের বিষয়। কারো হৃদয়ে, কারো প্রার্থনায়। আর দুইজায়গায় একই সাথে থাকতে পারা যায়, দুটিই একসাথে সম্ভব রক্তদানের মাধ্যমে।
লেখা- ফারদিন আলম প্রান্ত

অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments