এক্স-কে রক্তদান
Author: রক্তবন্ধু | 07 Oct 2021

প্রাক্তন এর sms
তার এই ম্যাসেজ পাবার পরে মনের সাথে হাজার বার যুদ্ধ করেও মন কে বুঝাতে না পেরে সকালে চলে গেলাম রক্ত দিতে। যাবার পরে তার সাথে দেখা হয় নি, তাকে ওটিতে নিয়েছে। রক্তদিয়ে তার আর তার বাবুর জন্য অপেক্ষা করলাম কিছুক্ষন। ১৫ থেকে ২০ মিনিট পরে বাবুর দাদি হাসতে হাসতে ওটি থেকে নতুন বাবু নিয়ে বাহিরে আসে। কার মত দেখতে হয়েছে এই নিয়ে দুই পরিবারের মাঝে তুমুল আলোচনা চলছে। বাসায় আসার জন্য আমি ক্লিনিক থেকে নিচে নামলেও তাকে একবার না দেখে বাসায় আসতে পারলাম না । ৪ ঘন্টা পরে তাকে বেডে দিল। সবার মত আমিও গেলাম ওর সাথে দেখা করতে। আমাকে দেখেই একটু চিরচেনা সেই মুচকি হাসি দিলো। কথা বলে যখন বিদায় নিয়ে আসবো সেই সময়ে সে আমাকে ফিসফিসিয়ে খুনসুটি করে বলল,
“বাবু কিন্তু দেখতে তোমার মত হইছে!”
– রুম্মান খান
অন্যান্য পোস্ট সমূহ
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
Facebook Comments