ঈদের ছুটিতে ঘুরতে বেড়িয়ে রক্তদান
Author: রক্তবন্ধু | 16 Jul 2022
ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে প্রসূতিকে রক্তদান।
পবিত্র ঈদ উল আযহার ছুটিতে গ্রামের বাড়ি বগুড়ায় (শিবগঞ্জ) গিয়েছিলেন রক্তবন্ধুর অন্যতম এডমিন স্বেচ্ছাসেবী এ.বি মতিন মোল্লা।
দুই সন্তানকে নিয়ে ঈদের পরের দিন একটু ঘুরতে বেড়িয়েছিলেন। এমন সময় তার ফোনে কল আসে।
❝ঈদের ছুটিতে দুই সন্তানকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি, এমন সময় কল আসলো সিজার রোগীর জন্য এমার্জেন্সি রক্ত লাগবে, তখন সন্তানদের নিয়েই হাসপাতালে গিয়ে ৭ তম বার নিজের এ+ লাল ভালবাসা দান করলাম।
উদ্দেশ্য হলো আমার সন্তানরাও যেন ভবিষ্যৎ রক্তযোদ্ধা তৈরি হতে পারে ইনশাআল্লাহ।❞
এভাবেই কথাগুলো জানালেন মতিন।
আক্ষেপ নিয়ে বললেন, সিজার কিংবা নরমাল ডেলিভারি যাই হোক না কেন, সবার উচিৎ কমপক্ষে দুইজন প্রস্তুত রক্তদাতা খুঁজে রাখা। পরিচিতজনদের মধ্য থেকে খুঁজে রাখলে আরোও ভালো হয়। এভাবে হুট করে রক্তদাতা পাওয়া তো কঠিন। যদি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ না হতো, কিংবা আমার যদি রক্তদানের সময় না হতো আমিই কি দিতে পারতাম?
ঈদের ছুটিতে নিজের পরিবারের জন্য বরাদ্দকৃত সময় কোরবানি করে মানবতার কাজে এগিয়ে আসার জন্য রক্তবন্ধু পরিবারের পক্ষ থেকে মতিনকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments