আকস্মিক প্রয়োজনে রক্তবন্ধু পাশে
Author: রক্তবন্ধু | 06 Dec 2020
দিনাজপুরে। রক্তের গ্রুপ বি নেগেটিভ। ডেলিভারি ডেট এর ২৬ দিন আগে হবু মা’এর অবস্থা আকস্মিকভাবে খারাপ হয়ে যায়৷ রোগির বাড়ি পাকেরহাট/খানসামা গ্রামে। ডোনার একজন রেডি করা ছিলো কিন্তু রক্তটা ইনস্ট্যান্ট লাগবে দিনাজপুর শহরে ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে। ফোন পেলাম রাত সাড়ে আটটায়, রক্ত লাগবে ১ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত সাড়ে ৯টার মধ্যে৷ নেগেটিভ গ্রুপের রক্ত, তাই ডোনার ছাড়া রিস্ক নিয়ে ভর্তি নিচ্ছিলো না৷
পোস্ট দিয়ে ডোনার খোঁজার সময় নাই। আল্লাহ ভরসা করে roktobondhu.com ওয়েবসাইটে ঢুকেই কয়েকজনের মধ্যে ২য় কলেই পেয়ে গেলাম। (১ম জন নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে চলে গিয়েছে, দিনাজপুরে এই মূহুর্তে নাই)
এদিকে কে একজন বিকেলে ফোন দিয়ে বলে রেখেছিলো “লাগতে পারে”। তাই উনিও কথা দিয়ে রেখেছিলেন।
কিন্তু তারা আর খোঁজ না নেয়ায় ডোনার নিজেই ফোন করে সিউর হয়ে নিলেন তাদের লাগছে না। হাজির হয়ে গেলেন ক্লিনিকে।
রক্ত দিতে দিতে ফোন দিলেন, ভাইয়া, রক্ত দিচ্ছি।
রাত ১১ টা বাজলো। ডোনার এখন নিরাপদে বাড়িতে।
ও হ্যাঁ, ডোনার এর নাম মোঃ আশরাফুল ইসলাম শুভ। ফেসবুকের Maxx Chowdhury।
একই কথা বারবার বলে যাই,
গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই কমপক্ষে দুইজন রক্তদাতা খুঁজে রাখুন। কমপক্ষে ১ মাস আগে পরিচিতদের মধ্য হতে তৈরি রাখুন। এমন কাউকে প্রস্তুত রাখুন যিনি ডেলিভারির সম্ভাব্য বা কাঙ্ক্ষিত জায়গায়/হাসপাতালে যে কোন সময় সহসা যেতে পারবেন, উপস্থিত হতে পারবেন। প্রসব বেদনা দিনের বেলায় হবে নাকি গভীর রাতে হবে, কতোদিন আগে কিংবা পরে হয়ে যেতে পারে সেটা মিলানো খুব কঠিন।
আলহামদুলিল্লাহ। ছেলে বাচ্চা হয়েছে।
– তাসনিমুল বারী নবীন
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments