মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান।
২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি।
https://roktobondhu.com
আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ সময় আগে রক্তবন্ধু তে রেজিস্ট্রেশন করে রাখা সত্ত্বেও কখনো কেউ ফোন নাম্বার সংগ্রহ করে রক্তের জন্য ফোন দেয়নি।
বলে রাখা ভালো আমি একজন নিয়মিত প্লাটিলেট দাতা, তবে বিগত দিনে অনেক, মানে অসংখ্য রক্তদাতা আমি রক্তবন্ধু গ্রুপ এবং ওয়েবসাইট থেকে নিয়ে কনফার্ম করে রোগীকে দিয়েছি।
তবে আমার অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা রক্তবন্ধু থেকে কোন এক রোগীর লোক আমাকে ফোন দিবে এবং আমিও সেই রোগীকে রক্তদান করবো।
আলহামদুলিল্লাহ বহুদিন পরে দীর্ঘ ৫ বছর+ পরে ২৬/০৯/২০২৫ সেই আশা পূরণ হয়।
সকাল বেলা হঠাৎ ফোন আসে অচেনা নাম্বার থেকে, তাৎক্ষণিক রিসিভ করতে না পারলেও পরবর্তীতে আমি ফোন ব্যাক করে জানতে পারি তাদের প্লাটিলেট লাগবে, এবং আমার নাম্বার রক্তবন্ধু থেকে নিয়ে আমাকে ফোন দিয়েছিলো।
তবে ভাগ্যের নির্মম পরিহাস আমি তখন কুমিল্লায়! ম্যারাথন দৌঁড়ের জন্য কুমিল্লায় ছিলাম।
তারপর বললাম যদি সুযোগ হয় আমি দিবো তবে ঢাকা ব্যাক করতে সন্ধ্যা হবে। কথা শুনে রোগীর লোক রাজি হয়ে গেল এবং বললো পান্থপথ থ্যালাসেমিয়া থেকে প্লাটিলেট টানাবে।
২৬/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টার দিকে সরাসরি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে পৌঁছাই, এবং ডোনেট শেষ হয় রাত ৯ টার দিকে। আলহামদুলিল্লাহ, ১০৬ তম ডোনেট সম্পন্ন করি।
ক্যান্সারের রোগী, রোগীর বাড়ি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, রক্তবন্ধুর জন্মভূমিও পঞ্চগড়।
https://roktobondhu.com
চাইলে আপনিও রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, কে জানে কখন কার প্রয়োজনে লেগে যান।
বিঃদ্রঃ
ফটো-১ আমার অফিসের কম্পিউটার স্ক্রিনের ওয়াল পেপারে রক্তবন্ধু এর ফটোকার্ড।
ফটো-২ রোগীর লোক সাথে আমার দেওয়া ১০৬ তম ডোনেট এর ছবি।
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments