ওজন বাড়িয়ে রতনের রক্তদান
Author: রক্তবন্ধু | 07 Nov 2021
ওজন বাড়িয়ে রতনের রক্তদান
– তাসনিমুল বারী নবীন
উনার নাম খায়রুজ্জামান রতন। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। উনি আন্ডারওয়েট হওয়ার কারণে রক্তদান করতে পারতেন না। তবে এসব ব্যাপারে তার আগ্রহ অনেক।
উনার স্ত্রী ইয়াসমিন বেগমও একজন হোমিওপ্যাথি চিকিৎসক। রক্তের গ্রুপ এ পজিটিভ। উনার প্রথম রক্তদান স্বামী রতনের হাত ধরেই। রক্তবন্ধু ওয়েবসাইটে প্রথম রেজিস্ট্রেশন করা নারী ডোনার তিনি। এক রোগীর রক্তের প্রয়োজনে কল পেয়ে রতন আচমকা “চলো” বলে নিয়ে গিয়ে প্রথম রক্তদান করায়! এরপর থেকে কারো রক্ত লাগলেই দিতেন তিনি। এমনকি বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এক মহিলার রক্তের প্রয়োজন হলে একা একাই রক্তদান করেছিলেন।
সেদিন হঠাৎই বন্ধু রতন কল দিয়ে বললো সে নাকি রক্তদান করবে! রক্তের গ্রুপ ও পজিটিভ।
আমি বললাম – তোর তো ওজন কম!
❝আমি এইমাত্র মাপলাম ৫৩ কেজি❞
– মেশিন নষ্ট নাকি দেখ!
❝আরেক জায়গায় মাপলাম ৫১ কেজি❞
রক্তবন্ধু গ্রুপে পোস্ট করে দিলাম। রোগীর সন্ধান পেয়ে রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি সাইদুল ইসলাম যোগাযোগ করলো এক রক্তশূন্যতার রোগীর জন্য। প্রথম দিন রোগীর লোকের যোগাযোগ অদক্ষতায় রক্তদান না হলেও পরের দিন ৫ নভেম্বরে সদর হাসপাতালে প্রথমবারের মতো রক্তদান করে ফেলেন খায়রুজ্জামান রতন।
রক্তদানের পর এও জানালো, যতোটা কঠিন ভাবছিলাম, মনে মনে একটু হলেও তো ভয় ছিলো, আসলে কিছুই না! এত্ত সহজ একটা ব্যাপার আগে বুঝি নাই।
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments