লড়াকু সৈনিকের প্রথম রক্তদান
Author: রক্তবন্ধু | 04 Nov 2020
সু্যোগ পেলেই রক্তদান করে ফেলুন
– ইরফান পাঠান
“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে”
এই মূলমন্ত্র কে বুকে লালন করে অদম্য সাহস নিয়ে গড়ে উঠেছে “বাংলাদেশ সেনাবাহিনী”।
এ বাহিনী তার কর্মদক্ষতা ও মেধা দিয়ে আজ শুধু দেশে নয় সমস্ত পৃথিবীতে প্রশংসনীয় সম্মান অর্জন করেছে। দেশে হোক বা বিদেশে শান্তিরক্ষা মিশন “বাংলাদেশ সেনাবাহিনী” এক আস্থার প্রতীক। ঠিক তেমনি ভাবে এই বাহিনীকে ঘুমন্ত বাঘ বলা হয়, কারন দেশ বা দায়িত্বে কেউ আঘাত হানলে যে তাদের কি ভয়াবহ পরিণতি হয় তা গোটা বিশ্ব দেখেছে বা জানে।
ঠিক তেমনি ভাবে বেশ কিছুদিন ধরেই ” বাংলাদেশ সেনাবাহিনী” এর একজন লড়াকু সৈনিক তালুকদার সোহাগ মাহামুদ ভাই প্রথম বারের মত বি পজিটিভ রক্তদান করার জন্য রোগী খুঁজতেছিলেন।
কিন্তু টাইমিংটা মিলাতে কষ্ট হয়ে যাচ্ছিলো!
এমনিতে করোনার সময় তার উপর সেনাবাহিনী তে চাকরি করার কারণে বেশি দূরে যেতেও পারবেন না। আর কাছাকাছি উনার সময় অনুযায়ী তেমন রোগী পাচ্ছিলাম না।
যদিও কয়েকদিন আগে রোগী পেয়েছিলাম তারপর উনাকে ফোন করলাম উনি বললো ভাই মনে হয় আমার ভাগ্য খারাপ। কেননা আমি ছুটিতে বাড়িতে (মাদারীপুর) এসেছি।
১ নভেম্বর ঢাকায় এসে আমাকে ফোনে জানালেন “ইরফান ভাই, ঢাকায় আসছি। রোগী পেলে জানাবেন মিরপুরে আছি বিকেল থেকে সন্ধ্যা অথবা শুক্রবার /শনিবার যেকোনো সময়।”
অবশেষে আজকে ঢাকা মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে এক্সিডেন্টের রোগীর জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন হলে তালুকদার ভাইকে ফোন দেই আর উনি সময় টা জানতে চান।
আমি বললাম আপনার সুবিধা অনুযায়ী, রাত ৯ টার আগে দিলেই হবে।
উনি বললে ঠিক আছে সমস্যা নেই আমি বিকেলেই দিতে পারবো।
অবশেষে আজ ৪ নভেম্বর ২০২০,
১ম বারের মত বি পজিটিভ রক্তদান সম্পন্ন করলেন।
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments