বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার শুরু।
তখন ভাবতাম, রক্তদান করলেও বিষয়টা কাউকে জানাব না। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি, নিজের একটি ভালো কাজ প্রকাশ করলে সেটি অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে।
এখন নিয়মিত রক্তদান করি, আর প্রতিবারই আমার তথ্য roktobondhu.com-এ আপডেট করে রাখি, যেন প্রয়োজনে কেউ সহজেই যোগাযোগ করতে পারে।
এক ব্যাগ রক্ত শুধু একটি জীবনই বাঁচায় না, মানবতার প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। ❤️🩸
বি.দ্র: এটা আমার প্রথম রক্তদানের ছবি। গোপন রেখেছিলাম। আজ প্রকাশ করলাম। আমার রক্তদানের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ছবি। এরপর আর রক্তদানের ছবি তোলা হয় নাই।
Md Noor Al Amin
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments