ফেরেশতা নয়, মানুষই।
Author: রক্তবন্ধু | 17 Jun 2023
টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর জন্য A+ ডোনার নিয়ে গিয়েছিলেন অরণ্য রানা। গিয়ে দেখনে এক “হাবাগোবা” টাইপের অবুঝ লোক দৌঁড়ঝাপ করছে! তার বেগতিক অবস্থা দেখে রানা ভাই নিজ থেকে এগিয়ে যান। জানতে চান।
উনার ওয়াইফ এর ডেলিভারি। হিমোগ্লোবিন ৯.১৪। ডাক্তার বলেছে ২ ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ B-
বলতে বলতে সেই লোক হাউমাউ করে কেঁদেই ফেলেছিলেন! পারলে হাতপায়ে ধরে!
অরণ্য রানা যেন সাক্ষাৎ ফেরেশতা!! তার রক্তের গ্রুপ বি নেগেটিভ। লোকটিকে খুবই অসহায় মনে হলো তার৷ রক্তের ব্যাগ কিনবে সে টাকাও যোগাড় করা যেন দুরূহ সেই লোকের।
শুধু কি তাই?
রোগীর এটেন্ডেন্ট বলতে শুধু ঐ স্বামীই! মানে রোগীর আর কোন লোক সেখানে সাথে নেই। নেই কোন মহিলাও। এক সাধাসিধা অসহায় স্বামী যেন অস্ত্র ছাড়া লড়ে যাচ্ছেন স্ত্রী ও গর্ভের অনাগত সন্তানকে বাঁচানোর জন্য। খুব মায়া হলো অরণ্যের।
যেহেতু বি নেগেটিভ সহসা পাওয়া যায় না, রানা ভাই নিজেই নার্স এর সাথে কথা বললেন। রোগী ওটিতে নেয়ার আগে রক্ত না দিয়ে রক্তটা অপারেশন এর পর দেয়ার পরামর্শও দিলেন (নিয়মিত রক্ত দাতাদের একটা অভিজ্ঞতা বলে কথা আছে না!) । ৯.১৪ হিমোগ্লোবিন খুব কমও না। আগেই দিলে যদি অপারেশন এর পরে লাগে মুসিবত হয়ে যাবে! বরং সিজার এর পরে দিলে হাতে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে যদি আরও রক্ত লাগেও। তখন ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন তো রক্তদাতা খুঁজে বের করার সময়ও হাতে নেই। রোগীর জীবন সঙ্কটাপন্ন।
অবশেষে ৬ষষ্ঠ রক্তদান সম্পন্ন। (১৭ জুন, ২০২৩)
আকাশ থেকে ফেরেশতা এসে রক্তদান করে না, মানুষের জন্য মানুষকেই রক্তদান করতে হয়।
আপনিও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
roktobondhu.com
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments