আশেপাশে গরুর রক্ত পাওয়া গেল না!
Author: রক্তবন্ধু | 22 May 2022
যারা বলেন বি পজেটিভ গরুর রক্ত আসুন তাদেরকে একটা গল্প শোনাই..
রাত বাজে তখন ২টা। সেই চাঁদপুর থেকে কল আসে কুমিল্লার লাকসামে বসবাসরত Elias Ahmed ভাইয়ের কাছে।
একজন গর্ভবতী মায়ের জন্য জরুরী ভিত্তিতে এক ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন। এখন না পারলেও খুব সকালে লাগবে ব্লাড টা।
এত রাতে গাড়ি না পেয়ে খুব ভোরে রওনা দিলেন ইলিয়াস ভাই।
চাঁদপুরে গেলেন নিজের ১২ তম ব্লাড ডোনেট করলেন।
অবশেষে ব্লাড ডোনেট করে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন।
বি পজেটিভ যদি গরুর রক্তই হতো, মানে এতোই সস্তা হতো, চাইলেই মুড়িমুড়কির মতো পাওয়া যেতো, যে কাউকে বললেই দিয়ে দিতো তাহলে এত রাতে চাঁদপুর থেকে কুমিল্লায় কল করা লাগতো না।
একটা কথা বলে রাখা ভালো- প্রয়োজনের সময় কোন ব্লাড গ্রুপই সহজলভ্য নয়।
তাই গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখুন।
🚫 গর্ভবতী মায়ের জীবনকে ঝুঁকিমুক্ত করতে এবং আপনি নিজেও টেনশন মুক্ত থাকার জন্য যাদেরকে বললে তারা যখন তখন যেতে পারবে রক্তদানে, পরিচিতজনদের মধ্য থেকে এমন কমপক্ষে দু’জন রক্তদাতা আগে থেকেই প্রস্তুত রাখার কোন বিকল্প নেই।
চিফ অব এডমিনস
রক্তবন্ধু
ইরফান পাঠান
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগইন করে অবশ্যই রক্তদানের তারিখ আপডেট করে দিবেন।
গরুর রক্ত নিয়ে পড়ুন আরেকটি গল্প
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments