১৫ তম রক্তদানের অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 11 Sep 2022
সময়টা বিকাল ৫ টা বেজে ১২ মিনিট।
বাসায় থাকলেও দিনের বেলায় আমি খুব কম ঘুমাই, তাই কাজ শেষে শুয়েই ছিলাম।
হঠাৎ বান্ধবীর ম্যাসেজ-
বান্ধবী- দোস্ত ব্লাড লাগবে।
আমি- কখন?
বান্ধবী- আজকে কি আসতে পারবি, নাকি সমস্যা হবে?
আমি- যদি জরুরী হয় তাহলে যেতে পারবো, আমার সমস্যা নাই।
বান্ধবী – ডাক্তার রক্ত দিতে বলেছে।
আমি- আচ্ছা আসতেছি।
বলেই ঝটপট রেডি হয়ে বের হলাম বাসা থেকে রক্তদানের উদ্দেশ্যে।
দূরত্ব যদিও বাসা থেকে ৪০ কি.মি: তবুও এবার একাই গেলাম। নয়তো প্রতিবারই সাথে কাউকে নিতাম।
অবশেষে প্রায় ১ ঘন্টারও বেশি সময় বাস জার্নি শেষে ক্লিনিকে পৌঁছালাম।
(বান্ধবী আমাকে দেড় মাস আগে থেকেই জানিয়ে রেখেছিলো ওর বড় আপুর সিজারের সময় রক্ত লাগতে পারে সেজন্য আমার সাথে নিয়মিত কথা হওয়ার সুবাদে রোগীর বিস্তারিত তথ্য এবং ক্লিনিকের ঠিকানা সব আগে থেকেই জানতাম, সেজন্য আর নতুন করে জিজ্ঞেস করার দরকার হয়নি)
পৌঁছানোর পর আপু সহ সবার দেখা করলাম। আগের দিন সিজারে আপুর একটি রাজকন্যা পৃথিবীতে আসে, তার সাথেও গাল টেনে একটু মজা করলাম। এখন আপুর সংসারে দুইটা পরী হলো।
অবশেষে ক্রসম্যাচিং শেষে রক্তদান সম্পন্ন হলো।
এরপর একটু বিশ্রাম নিয়ে আবারো কেবিনে আসলাম,
অনেক রাত হওয়ায় বিদায় নিয়ে বের হওয়ার কথা বলাতেই একটু অপেক্ষা করার পর দুলাভাই বাসায় নিয়ে গেলো।
আন্টির (বান্ধবীর মা) সাথে পরিচয় হলাম, কথা বললাম শুরুতেই অনেক ভালো লাগলো।
এরপর শুরু হলো তাদের আপ্যায়ন পর্ব।
আমি সামান্য একজন ডোনার। তাও আবার তার ছোট মেয়েরই বন্ধু। আমার জন্যও এতোকিছু করবে কখনো ভাবতেও পারিনি।
সবকিছুই আমার কাছে স্বপ্নের মত লাগছিলো।
এতো পরিমান খাওয়া! সত্যিই গলা অব্দি হয়ে গিয়েছিলো, তারপরও খাওয়ার শেষের দিকে তো আন্টি জোড় করে খাইয়ে দিলেন।
সবকিছু শেষে বিদায় নেওয়ার সময় আন্টি বললেন ❝তোমার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো বাবা। আর বাসায় পৌঁছে অবশ্যই কল দিবা।❞
এত্তো ভালোবাসা পেয়ে সত্যিই চোখে পানি চলে এসেছিলো।
আগে এতোবার রক্তদান করেও এতোটা ভালোবাসা আর কারো কাছে পাইনি।
বাড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন ঠিকমত পৌঁছালাম কিনা।
আমিও দোয়া করি আল্লাহ আন্টি সহ পরিবারের সবাইকে সুস্থ্যতার সহিত নেক হায়াত দান করুক, আ-মীন।
এই ছিলো আমার ১৫ তম রক্তদানের গল্প। রক্তের গ্রুপ বি পজিটিভ।
রাব্বী ইমন, পঞ্চগড়।
(এডমিন, রক্তবন্ধু)
১০ই সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী, শনিবার।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments