রক্তবন্ধুর প্রথম নারী রক্তদাতার ২য় সন্তান জন্মদান, ফুলেল শুভেচ্ছা
Author: রক্তবন্ধু | 22 Sep 2021
রক্তবন্ধুর প্রথম নারী রক্তদাতার দ্বিতীয় সন্তান জন্মদান। ফুলেল শুভেচ্ছা
ইয়াসমিন বেগম। একজন হোমিওপ্যাথি চিকিৎসক হলেও পুরোদস্তুর গৃহিণী। তার স্বামী খায়রুজ্জামান রতনও একজন হোমিও চিকিৎসক। রক্তবন্ধু ওয়েবসাইট হওয়ার পরে সর্বপ্রথম নারী ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করেন পঞ্চগড়ের ইয়াসমিন বেগম এবং কারো প্রয়োজন হলেই রক্তদান করতেন। এ জন্য সকল অনুপ্রেরণা ও সহযোগিতা করতেন তার স্বামী। গতকাল ২১ সেপ্টেম্বর (২০২১) তিনি একজন কন্যাসন্তান জন্ম দেন।

রক্তবন্ধু শামীম এর A+ve রক্তদান। প্লাকার্ড হাতে রতন।
সিজার পরবর্তী এ পজিটিভ রক্তের প্রয়োজন হলে রক্তবন্ধু আবু মুসার সহযোগিতায় রক্তবন্ধু মো. শামীম হোসেন রক্তদানে এগিয়ে আসেন। এটি ছিলো তার দ্বিতীয় রক্তদান।
আজ ২২ তারিখ রক্তবন্ধু সাইদুল ইসলাম ও রাব্বী ইমন মহীয়সী এই নারী রক্তদাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ও খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments