সারাদিন রোযা রেখে প্রায় ৪৫ কি.মি. জার্নি করে রক্তদান!
Author: রক্তবন্ধু | 14 May 2022
সারাদিন রোযা রেখে চাঁদরাতে প্রায় ৪৫ কিলোমিটার জার্নি করে রক্তদান!
আকরাম চৌধুরী, এডমিন রক্তবন্ধুঃ রাত তখন ৯ টা, ঈদের আগের দিন। হঠাৎ করে কল আসে স্বেচ্ছাসেবী মহিন উদ্দিন (আলামিন) এর কাছে। সিজারিয়ান রোগীর জন্য এমার্জেন্সি এ নেগেটিভ রক্ত লাগবে।
রোগীর লোক কোনো দিক রেসপন্স পাচ্ছিলো না। তখনই স্বেচ্ছাসেবী মহিন উদ্দিন আলামিন ভাই আমাকে জানায় A-ve ডোনার কেউ আছে কিনা। সাথে সাথে আমি কল করি সুপার ডোনার মোঃ ফারুক ভাইকে। ভাইকে রোগী সম্পর্কে বিস্তারিত জানাই তারপর ফারুক সাথে সাথে বললেন ❝ঠিক আছে ভাই আমি এক্ষুণি রওনা হচ্ছি।❞
এরপর মহিন উদ্দিন বাইকে করে ডোনার কে নিয়ে হসপিটাল রওনা হলো অতঃপর রাত ১২ টার পর রক্তদান সম্পন্ন।
৪৫-৪৫ নব্বই কি.মি জার্নি করে ক্লান্ত হয়ে বাসায় পৌঁছালো রক্তবন্ধু। রাত তখন ২ টা।
সকালে ঈদ।
৩ মে ২০২২

অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments