রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয়
Author: রক্তবন্ধু | 11 Jan 2025
একজন রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয়
রাত ৮ টা একজন ভাইয়ের কল- “ভাই, আমার বোনের জন্য বি নেগেটিভ ব্লাড লাগবে কোথাও পাচ্ছি না, একটা ডোনার দেন। একজন দিতে চেয়েছিলো, পরে না করে দিলো। এখন আসতে চাচ্ছে না। কি করবো একটু দেখেন প্লিজ, ভাইয়া।”
সেই ভাইয়ের কথাগুলো কেন জানি খারাপ লাগলো। শুরু করে দিলাম রক্ত ম্যানেজ করার চেষ্টা।
হটাৎ মনে পড়লো Lima Mazid আপুর তো ব্লাড দেওয়ার সময় হয়েছে। উনাকে কল দিলাম।
– আপু, রক্তের অভাবে সিজার হচ্ছে না ব্লাড লাগতো দিতে পারবেন?
উনি বললেন, দেওয়া যাবে।
বললাম আপু, বাইরে ঠান্ডা কিন্তু। তাও আবার রাতে, আসবেন কি?
আপু বললেন সমস্যা নেই আসতে পারবো।
শুরু হয়ে গেলো রোগীর লোক এর সাথে মোটরসাইকেল ভ্রমন। চলে গেলাম আপুর বাড়ি। আপু দেখি তার বাবাকে রাজি করিয়েছেন। বাবার সাথে আসবেন রক্তদানে। এই কনকনে শীতে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, আর এদিক আপু ব্লাড দেওয়ার জন্য আসতে চাইলেন পঞ্চগড়ে। আপুর বাবা সহ। ৮ কিলোমিটার দূর থেকে!

আলহামদুলিল্লাহ রক্ত দেওয়া শেষ হলো। আপুর বাবা আপুর সাথেই থাকলেন অনেকক্ষণ। ব্লাড দেওয়া শেষ হলো, তবুও বিরক্তির ভাবটুকুও দেখলাম না উনার মুখে।
অবশেষে রোগীর ছেলে সন্তান হয়েছে। রোগীর পরিবার সহ সবাই খুশি তাঁরা যে রক্তের জন্য হয়রান হচ্ছিলেন সে রক্তটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলেন।
আপু এবং তার বাবাকে স্যালুট জানাই এই হিম শীতল ঠান্ডায় তাও আবার রাতে এসে রক্ত দান করে গেলেন, বাবার সাথে।
আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজের সাক্ষী হতে পারলাম।
S S Sumon Islam.
09.01.2025
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments