রক্তগ্রহীতা এখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 29 Nov 2021
প্রহলাদ দে! একজন আশ্চর্য মানুষের নাম। গত ৩ বছর আগে খুলনা জিরো পয়েন্টে কাভার্ট ভ্যান দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন।
তাৎক্ষণিকভাবে ২ ব্যাগ রক্তের প্রয়োজন ছিলো, বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছিলেন।
দাদা এ পজিটিভ রক্তের বাহক, এখন সম্পূর্ণ সুস্থ।
কুমিল্লার দেবিদ্বারে একটি দোকানে কর্মরত আছেন। গত রাতে ইচ্ছে পোষণ করেন রক্তদান করবেন। তার পাশের দোকানদার কাউছার ভাই গত রাতে রক্তদান করেছেন। মূলত তাকে দেখেই রক্তদানে আগ্রহী হন দাদা।
আজ দেবিদ্বারে একটি হাসপাতালে অ্যানিমিয়া রোগীর জরুরি প্রয়োজনে এ পজিটিভ লাল ভালোবাসা দান করার মাধ্যমে রক্তদানে অভিষেক করেন প্রহলাদ দে দাদা।
আমরা যারা রক্তদানে অজুহাত খুঁজি তাদের জন্য দৃষ্টান্ত দাদা।
নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ 💉
দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনারগ্রুপ

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিন।
অন্যান্য পোস্ট সমূহ
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
Facebook Comments