ভালোবাসা থেকে আশিক বিল্লাহ নিয়মিত রক্তদাতা
Author: রক্তবন্ধু | 21 Jul 2022
আসসালামু আলাইকুম।
আমার নাম- আশিক বিল্লাহ, গ্রাম- কালাপানিয়া, উপজেলা- সন্দ্বীপ, জেলা চট্টগ্রাম। রক্তের গ্রুপ ও পজিটিভ।
আমি প্রথমবার রক্তদান করি একজন ডেলিভারির বোনকে। ওইদিন আমি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ গিয়েছিলাম। রাত সম্ভবত ১১টায় আমার বন্ধুর কাছে কল আসে এমার্জেন্সি রক্ত লাগবে। তখন আমি আমার বন্ধু দেলোয়ারের সাথে ছিলাম। ও আমাকে জিজ্ঞেস করে যে রক্ত দিবি নাকি? আমি এমার্জেন্সি শুনে আর না করি নাই। তখন আমি নিজে হোন্ডা চালিয়ে আমার ঐ বন্ধুকে সাথে নিয়ে হাসাপাতালে চলে যাই এবং রক্তদান করি।
রক্তদান করার পরে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো রোগীর আত্মীয়দের ভালোবাসা। ওদের সেই ভালোবাসা পেয়ে পরবর্তীতে আমার রক্তদান করার আগ্রহ আরোও বেড়ে যায়।
আলহামদুলিল্লাহ এখন আমি একজন নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবী। ছবিটি আমার প্রথম রক্তদানের ছবি।
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments