প্রথম রক্তদানেই হৃদয় দান
Author: রক্তবন্ধু | 26 Mar 2023
প্রথম রক্তদানেই হৃদয় দান
ঘটনাটা কোন জায়গা থেকে শুরু করব বুঝতেছি না।
আজকে (কিছুদিন আগে) এক ভাই আমার ফেসবুক স্টোরিতে শাড়ীর বিজ্ঞাপন দেখে ইনবক্সে নক করেছিলেন শাড়ি নেওয়ার জন্য।
কিছুক্ষণ শাড়ি সংক্রান্ত কথোপকথন শেষ হলে কিছুক্ষণ পর উনি আমাকে আবারও ম্যাসেজ দিলেন। বললেন, ❝ইরফান ভাই, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি?❞
উত্তরে আমি বললাম, হ্যাঁ অবশ্যই।
উনি বললেন ২০২০ সালে আপনার রেফারেন্সে ময়মনসিংহে একজন রোগীকে ব্লাড দিয়েছিলাম।
তখন উপরের ম্যাসেজ স্ক্রল করে দেখলাম আসলেই আমার রেফারেন্সে উনি একজনকে ব্লাড দিয়েছিলেন। পরে আমি জিজ্ঞাসা করলাম কেন ভাই কিছু হয়েছে?
উনি বললেন- না ভাই, কিছু হয়নি তবে আপনি আমার অনেক বড় উপকার করেছেন।
বললাম কীভাবে?
উত্তরে উনি যা বললেন, আমি পুরাই থ।
জানালেন ❝ভাই, আমি তো সেই মেয়েকে বিয়ে করে ফেলছি!❞
বলেন কি ভাই?!
– হ্যাঁ ভাই, সত্যি।
উনি তখন বিস্তারিত বলা শুরু করলেন।
২০২০ সালের জুন মাসের ২৩ তারিখে আপনার রেফারেন্সে সাবিনা (আপু) কে ব্লাড দিলাম। উনার ঘাড়ে একটা অপারেশন করতে হয়েছিলো। সেটাই ছিলো আমার জীবনের প্রথম রক্তদান।
আর আমার ব্লাড গ্রুপও কিন্তু রেয়ার, এবি নেগেটিভ।
সাবিনা (বর্তমানে আমার স্ত্রী) অপারেশন করার পর সুস্থ্য হয়ে বাড়ি গেলে তার বাবা নিয়মিত আমার খোঁজখবর নিতেন।
একদিন ওনাদের বাড়িতে আমাকে দাওয়াত দিলে আমিও কি যেন মনে করে চলে গেলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো। তারা আমাকে সেদিন আর আসতে দিলেন না।
তাদের বাড়িতে রাত থেকে গেলাম। রাতে সবার সাথে গল্প গুজব করে পরের দিন সকাল বেলা চলে আসি।
তার বাবা মাঝে মধ্যে আমাকে ফোন দিত। আমিও মাঝেমধ্যে ফোন দিতাম। কোন কোন সময় ফোনটা রিসিভ করতো সাবিনা।
একদিন আমি তাকে হুট করে বলেই ফেললাম আপনার পার্সোনাল নাম্বারটা দিন।
উনি আমাকে উনার পার্সোনাল ফোন নাম্বারটা দিলেন। এভাবে কিছুদিন চলতে চলতে আমি একদিন হুট করে তাকে প্রোপোজ করে বসি।
দুইদিন পরে তিনি আমার প্রোপোজাল একসেপ্ট করেন এবং আমরা রিলেশনশিপে চলে যাই।
এই রিলেশনশিপ আমাদের দীর্ঘ এক বছর ধরে চলে। এই এক বছরে আমরা শুধু ফোনেই কথা বলেছি, কারো সাথে আর দেখা করি নি। এছাড়াও তাদের বাড়ি ছিল জামালপুর আর আমার বাড়ি ময়মনসিংহ ভালুকায়। দূরত্ব মোটামুটি অনেক।
পরে আমি বাড়িতে আমার ঘটনা খুলে বলি যেন তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়।
পরে আমার বাবা-মা তাদের বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। পরবর্তীতে তার বাবা-মা আমাদের বাড়িতে এসে দেখে যান।
দুই পরিবারের সমঝোতায় ২০২১ সালের জুন মাসে ২৫ তারিখে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয় রক্তবন্ধুর উছিলায় প্রথম রক্তদানের মাধ্যমে।
আমার নামটাই তো বলা হলো না !
আমি মহিউদ্দিন মাহমুদ।
আজকে সেই সাবিনার শাড়ির জন্যই আপনাকে নক করেছিলাম!
প্রথম রক্তদানেই হৃদয় দান || ইরফান পাঠান
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments