গরুর রক্ত দিয়ে এলাম
Author: রক্তবন্ধু | 25 Jan 2022
শেষবার আমি রক্ত দেওয়ার সময় রোগীর মেয়ে এসে তার ছেলেকে (রক্তের জন্য যে আমাকে ফোন করেছিলো) জিজ্ঞেস করছে কি গ্রুপের রক্ত? ছেলেটা B+ বলার সাথেই মহিলা বলে বসলেন- গরুর রক্ত।
সেসময় আমার রক্ত দেওয়া প্রায় শেষ। ইচ্ছে হচ্ছিল বলি যে আমার রক্ত আমি নিয়ে গেলাম, একটা গরু ম্যানেজ করে রক্ত টেনে নিয়েন।
অথচ ছেলেটা সারাদিন ডোনার খুঁজে বেড়ানোর পর আমাকে পেয়েছিল।
আপনারা যারা অলসতা করে ভেবে বসে থাকেন আরে এই রক্ত তো রাস্তাঘাটে পাওয়া যায়! বিপদে একবার পরেন, তবেই বুঝবেন!
কেননা যে গ্রুপের মানুষ বেশি, সে গ্রুপের রোগীও তো বেশি!

মনের গরু যখন বড় গরু!
সস্তা, এভেইলেবল বলে কোন রক্ত নাই।
কারো প্রয়োজনে আপনি দিচ্ছেন কি না সেটা বড় কথা।
এখন মিলিয়ে দেখুন, আপনি নিয়মিত দেন? ৪ মাস পরপরই দেন?
কতোবার দিয়েছেন?
দেখা যাবে যারা দিচ্ছে ঘুরে ফিরে তারাই দিয়েছে এবং দিচ্ছে। বেশিরভাগই হয় এখনো রক্ত দেয় নাই কিংবা দু একবার দিয়েছে।
ঠিক মিলেছে না হিসাবটা?
গরুর রক্ত নিয়ে মজাদার এবং তথ্যবহুল লেখা পড়ে নিতে ক্লিক করুন
৭ এপ্রিল, ২০২১
তারেক জুবায়ের
Be positive! দিনাজপুর।
নিবন্ধিত রক্তদাতা, রক্তবন্ধু।
গরুর রক্ত নিয়ে মজাদার এবং তথ্যবহুল লেখা পড়ে নিতে ক্লিক করুন
অন্যান্য পোস্ট সমূহ
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
Facebook Comments