ঈদের দিনে রক্তদানের অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 24 Oct 2024
কোরবানির ঈদের দিন রক্তদানের অভিজ্ঞতা
গত ঈদুল আযহার দিনে (১৭ জুন, ২০২৪) দুপুর বেলায় কল আসে একটা –
‘ আসসালামু ওয়ালাইকুম ভাই, সোহরাওয়ার্দী হাসপাতালে আমার ভাইয়ের জন্য ও+ প্লাটিলেট লাগবে, দিতে পারবেন?’
আমি – জি ভাই, পারবো। কখন লাগবে!
– যত দ্রুত সম্ভব আর কি..
– আচ্ছা আসতেছি (তখন বসে গরুর মাথা বানাচ্ছিলাম বাপ- ছেলে)
আমার বাড়ি নেত্রকোনা হলেও সেবার ঈদ ঢাকাতেই করেছিলাম।
বাবা ফোনে কথা বলা শুনেই বুঝতে পেরেছে। শুধু বলছে সঠিকভাবে সময় হলে তবেই যেন দিই! বললাম আচ্ছা।
হাতমুখ ধুয়ে রক্তবন্ধুর টি শার্ট পরে দিলাম দৌঁড়।
সোহরাওয়ার্দী হসপিটালে গেলাম। আনুমানিক বিকাল ৪ টা+। সরকারি হাসপাতালে নরমালি যেটা হয় (মহাবিরক্তিকর), বললো বাইরে কোথাও থেকে আমার সিবিসি করিয়ে আনতে। হসপিটালের অপজিটে ৪/৫ টা ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে গেলাম, কোথাও হলো না!
কেউ খেতে গিয়েছে, কেউ নেই, কোথাও লোক ঈদের ছুটিতে! ইত্যাদি।
রোগীর লোক কি করবে বুঝতেছিলো না। তখন আমি বললাম (রোগীর কন্ডিশন খুব একটা ভালো ছিল না) –
এই অবস্থায় ঘুরাঘুরি করলে ফায়দা নেই। যদি প্রাইভেট থেকে টানাতে পারেন তাহলে পুলিশ হাসপাতালে চলেন। ভালো করে বুঝায় বলার পর রাজি হলেন। যদিও তারা চিনেনা, আমি নিয়ে গেলাম।
সাথে রোগীর স্যাম্পল।
ঈদের দিন সার্ভিস পাব কি না শিওর ছিলাম না,
Blood and Platelete Donation group of Bangladesh – এর এডমিন জাহিদ ভাইকে ফোন দিয়ে জেনে নিশ্চিত হয়ে গেলাম পুলিশ হাসপাতালে। ডোনেশন সম্পন্ন করলাম। সাথে ছিল রোগীর বড় ভাই ও বাবা।
আসার আগে বলতেছে – ”অনেক ধন্যবাদ ভাই। ডোনার আসে রক্ত দেয় কিন্তু আপনি যেভাবে চেষ্টা করলেন আমাদের জন্য, ওদিক হচ্ছিলো না, নিজেই নিয়ে আসলেন এখানে! আপনার প্রতি কৃতজ্ঞ আমরা। দোয়া করবেন আমার ভাইটার জন্য”।
আমি- আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাই দেই। আপনিও সুযোগ পেলে রক্তদান করিয়েন ইনশাআল্লাহ। একজন দিলেই তবেই অন্য একজন রক্তটা পায়।
আল্লাহ হাফেজ।

মোঃ ফয়সাল আকাশ।
ও পজিটিভ রক্তদাতা।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments