অর্ধশত (৫৩) বয়সে এসে জীবনের প্রথম রক্তদান
Author: রক্তবন্ধু | 15 Oct 2022
রক্তদানের উপযুক্ত বয়স/সময় হওয়ার পরও যারা রক্তদান করতে বিভিন্ন অযুহাত দেখান তাদের জন্য কাকার থেকে অনেকটা শেখার আছে।
‘ভয়’কে জয় করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন
যে বয়সে পৌঁছালে অনেকে ঘরে/বেডে শুয়ে থাকেন ঠিক সে বয়সে এসে প্রিয় কাকা মোঃ নূরনবী (৫৩) প্রথম বারের মত একজন রক্তশূন্যতার রোগীকে স্বেচ্ছায় O(+ve) রক্তদান করলেন, নোয়াখালী সুবর্ণচরের একটি প্রাইভেট ক্লিনিকে।
কাকার এই বয়সে রক্তদানের আগ্রহ দেখে আমি যারপরনাই আনন্দিত হই এবং কাকার ৫৩ বছর বয়সে এসে রক্তদান সত্যিই আমাদের নতুন প্রজন্মকে অনেক অনুপ্রেরণা জোগাবে।
কাকার রক্তদানের পুরো সময়টা জুড়ে সাথে থেকে কাকাকে উৎসাহিত করেন নোয়াখালীর একজন ভলান্টিয়ার মোঃ মহিন উদ্দিন আলামিন।
যুবক যারা এখনো রক্তদানে ভয় পান কিংবা কোন কারণে রক্তদান করা হয়ে উঠে নাই, তারা নূরনবী কাকাকে দেখে সাহস সঞ্চয় করতে পারেন।
আকরাম চৌধুরী
রক্তবন্ধু।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments