Golden Blood বা সোনালি রক্ত
Author: রক্তবন্ধু | 10 Sep 2022
ব্লাড ফ্যাক্ট || Rh null
– রক্তবন্ধু
পৃথিবীতে বিরল একটি রক্তের গ্রুপ হলো Rh null বা আরএইচ শূন্য।
যাকে “গোল্ডেন ব্লাড” বা স্বর্ণ রক্ত নামে অভিহিত করা হয়েছে। সর্ব প্রথম ১৯৬১ সালে এক অস্ট্রেলিয়ান মহিলার শরীরে এই রক্ত পাওয়া যায়। আমরা যে রক্তের পজিটিভ বা নেগেটিভ গ্রুপ বলি তা হলো Rh বা রেসাস ফ্যাক্টর এর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে। এর ভিত্তিতেই A,B,O গ্রুপের রক্ত পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ধারণ হয়।
নোটঃ মানুষের শরীরে প্রায় ৬১ রকম Rh (রেসাস) এন্টিজেন থাকে। Rh নেগেটিভ বলতে যদি কারো রক্তে Rh এর অধিকাংশই না থাকে কিংবা কমপক্ষে একটিও Rh antigen থাকে তবে সেটাকে নেগেটিভ ধরা হয়।
যদি কমপক্ষে একটিও Rh (প্রোটিন) এন্টিজেন না থাকে অর্থাৎ একেবারেই কোন আর-এইচ এন্টিজেন না থাকে তখন সেটাকে বলা হয় Rh null. এর মানে সেই রক্তে কোন প্রকারই Rh এর উপস্থিতি একদমই নাই। যাকে আমরা বলতে পারি absolute nill.
Null (নাল) মানে নাই৷ অর্থাৎ এই রক্ত Rh এন্টিজেন নিরপেক্ষ। দীর্ঘ ৫ দশক পরে অর্থাৎ ২০১০ সালে পৃথিবীতে ৪৩ জন মানুষের শরীরে এই রক্ত পাওয়া গিয়েছে। এটাকে Universal গ্রুপও বলা হয়। নেগেটিভ রেয়ার গ্রুপের ডোনার পাওয়া না গেলে এই রক্ত দেয়া যায়। প্রচলিত এ,ও,বি, এবি নেগেটিভ ছাড়াও অনেক “রেয়ার” গ্রুপের রক্ত আছে!

গোল্ডেন রক্তের জীবনীশক্তিও অনেক! দুঃখজনক ব্যপার হলো এই গ্রুপের কারো রক্তের প্রয়োজন হলে সে ঐ Rh null ডোনার ছাড়া কারো কাছে ছাড়া তো রক্ত নিতে পারবে না।
মেডিকেল সাইন্সে এই স্বর্ণ রক্তকে সব চেয়ে দামী রক্ত হিসেবে গণ্য করা হয়।
আমাদের কাছে তো প্রতিটা গ্রুপের রক্তই মহামূল্যবান।
হ্যাপি ব্লাড ডোনেটিং।
পড়ুনঃ ★১০ বছরের জন্য সংরক্ষণ করা হলো তরুণীর সোনালি রক্ত
★★সোনালি হাতের মানব এর রক্তদানের গল্প

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
Diego
Author: রক্তবন্ধু | 07 Nov 2024
ডিয়েগো ব্লাড গ্রুপ এর নাম শুনেছেন কেউ? রক্তের গ্রুপের (ব্যাতিক্রম এন্টিজেনের) শেষ নাই! আমরা আসলে মেজর ABO সিস্টেমে বাকী গুলো "গোনায়" ধরি না! যদিও...
কীভাবে বুঝবেন রক্তশূন্যতায় ভুগছেন?
Author: রক্তবন্ধু | 19 Mar 2024
কীভাবে বুঝবেন রক্তশূন্যতায় ভুগছেন? আপাত দৃষ্টিতে রক্তশূন্যতাকে খুব বড় কোনো রোগ বলে মনে না হলেও, যে কোনো বড় অসুখের শুরু হতে পারে এই রক্তশূন্যতা...
প্রসঙ্গঃ ডেঙ্গু ও প্লাটিলেট
Author: রক্তবন্ধু | 26 Jul 2023
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এতে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড। বিশেষজ্ঞরা...
Facebook Comments