সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না
Author: রক্তবন্ধু | 17 Feb 2021
সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না
সেদিন ভৈরবে মনা মারা ব্রিজের নিচে মাছ বাজারে ঢুকতেই লিটন দাস নামের এই লোক বিশাল লম্বা এক সালাম দিল।
সালামের উত্তর দিয়া মনে মনে কইলাম- কাম সারছে, আমারে নি আবার বড়লোক মনে কইরা বড় বড় মাছ ব্যাগে ঢুকাইয়া দেয়- আল্লাহ জানে।
পরে দেখি- না। সে তাড়াতাড়ি তার সব কাস্টোমার বিদায় দিয়ে আমাকে বলতেছে- “ভাই, আপনি আমারে চিনসেন?”
আমার না- বোধক উত্তরে সে বলতেছে- “ভাই আপনি অনেক দিন আগে আমারে বাজিতপুর মেডিকেলে রক্ত দিয়ে বাচাইঁসিলেন।”
আমি কোন ভাবেই মনে করতে পারসিলাম না। তখন সে লোকাল একজনের উদ্ধৃতি দিয়ে বলল “উনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিসিলাম।
আপনি আমাকে অনেক রক্তদাতার নাম্বার দিসিলেন। তখন তারা ভৈরব থেকে বাজিতপুর গিয়ে রক্ত দিয়ে আসছিল।”
আমি বললাম- যাক, আমি আপনার কাজে আসতে পেরেছি- সেটাই বড় কথা। দুয়া করবেন আমাদের জন্য।
জীবনে চলার পথে আমার মত ভলান্টিয়ারদের জন্য এগুলা অনেক বড় পাওয়া- সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না এক জীবনে।
– নজরুল ইসলাম

অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments