রক্তদান এতোটাই সহজ
Author: রক্তবন্ধু | 25 Jul 2020
রক্তদান করাটা এতটাই সহজ যতটা সহজ সমুদ্র সৈকতে ঘন্টায় ৩০ টাকার বেঞ্চে শুয়ে বাতাস খেতে খেতে সমুদ্র দেখা
যারা রক্ত দিতে ভয় পান তাদের জন্য আমার বাকেট লিস্টে ছিলো এই আয়োজনটা।
“সমুদ্র সৈকতে বসে রক্তদান করা”
এটাই প্রথম না। এর আগে সিলেটে পাহাড়ের উপরে উঠে আমি রক্তদান করেছি। সঠিক পদ্ধতিতেই করেছি। উদ্দেশ্য, যারা ভয় পায় তাদের বোঝানো, কাজটা এভাবে ঘুরে বেড়াবার মতই সহজ।
আমার ১২ দিনে কুষ্টিয়া থেকে ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটা পৌছানো নিয়ে যারা হতবাগ, দেখেন একদিন বিশ্রাম নিয়েই আজ বিকেলে আমি রক্তদান করলাম এক প্রসূতি মায়ের জন্য।
আমার কিন্তু কিছুই হয়নি। এখন মাথার উপর আকাশ ভরা সূর্য তারা নিয়ে সমুদ্রের পাশে বসে এই পোস্ট লিখছি।
আর আমার রক্তে একটা নতুন মা আরো একটু সুন্দর করে বাঁচার সুযোগ পেলো। যে বাচ্চাটা আসবে সেও কিন্তু আমার কথা মনে রাখবে।
আমি ছোটখাটো কম বুদ্ধির মানুষ। রক্তদান নিয়ে এরচেয়ে সহজ ভাবে মানুষকে মোটিভেট করার পদ্ধতি আমার মাথায় আসেনি।
যারা রক্ত দিতে ভয় পান তারা ছবিটা আবার দেখেন। আমার সামনে বিশাল সমুদ্র। গায়ে কয়েকদিনের ময়লা কাপড়। আমার গামছাটার উপরই রক্তের ব্যাগটা রাখা।
আমার আনন্দটা ফিল করতে পারেন?
যদি পেরে থাকেন, রক্তদান করা আপনার পক্ষেই সম্ভব। কারন আপনি “মানুষ”
কৃতজ্ঞতা, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সহ সাথে যারা ছিলেন 🙂
#বি_করিম
কুয়াকাটা
অন্যান্য পোস্ট সমূহ
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments