জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প…
আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে।
এটা শুধু একটি রক্তদান নয়—এটা এক জীবনের নতুন অধ্যায়ের প্রতীক।
২০১৮ সালের কথা… এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়েছিল।
তখন তাকে বাঁচাতে দরকার ছিল প্রচুর রক্ত।
আমি তখন চারদিকে রক্তের সন্ধানে ছুটে বেড়িয়েছি—
পরিচিত, অপরিচিত, আত্মীয়, বন্ধু—সবাইকে অনুরোধ করেছি শুধু কয়েক ব্যাগ রক্তের জন্য।
সেই দিনগুলোর অসহায়ত্ব, আতঙ্ক, আর চোখের জল আজও ভুলে যেতে পারিনি।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে, অসংখ্য শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায়,
সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল—
নতুন জীবন পেয়েছিল।
আজ সে-ই ছোট ভাই, যাকে একসময় রক্ত দিতে মানুষ খুঁজেছিলাম,
এখন নিজেই নিয়মিত রক্তদাতা হয়ে অন্যের জীবনে আলো ছড়িয়ে দিচ্ছে।

তার এই মানবিক কাজ আমার জীবনে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে।
তার উছিলায় আমিও নিজেকে উৎসর্গ করেছি মানবসেবায়।
আজ আমি একজন স্বেচ্ছাসেবী—
যাদের প্রচেষ্টায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ রক্ত পেয়ে বেঁচে গেছে,
নতুন করে হাসতে পেরেছে তাদের পরিবার।
কখনো ভাবিনি, একটি দুর্ঘটনা আমাদের জীবন বদলে দিতে পারে এতটা।
আজ আমার ভাইকে দেখে গর্ব হয়—
যে রক্ত একদিন তার জীবন বাঁচিয়েছিল,
আজ সেই রক্তই সে অন্যের জীবনের জন্য বিলিয়ে দিচ্ছে।
রক্তদান শুধু মানবসেবা নয়—এটা কৃতজ্ঞতা, এটা দায়িত্ব, এটা জীবনের প্রতি ভালোবাসা।
- আলমগীর হোসেন, ২৫ অক্টোবর ২০২৫
অন্যান্য পোস্ট সমূহ
কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার।
Author: রক্তবন্ধু | 12 Nov 2026
সুযোগ পেলেই দু-একটা ভালো কাজ করা উচিত। কিছু ভালো কাজের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু সদিচ্ছার। বিনিময়ে পাওয়া যায় এক...
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
Facebook Comments