রাতের শহরে চট্টলায়
Author: রক্তবন্ধু | 13 Oct 2024
রাতের শহর তখন ধীরে ধীরে ব্যস্ততা ঝেড়ে ফেলে নিস্তব্ধতায় ডুবে যাচ্ছিল। দোকানের কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ১১টা ছুঁই ছুঁই। সারা দিনের ক্লান্তি যেন শরীরের প্রতিটি কোণে জমে বসেছিল। মনে হলো একটু বিশ্রাম নিয়ে রাতে নিজের কিছু কাজ সেরে নেব, কিন্তু মনটা যেন অন্য কিছুতে আটকে ছিল।
এমন সময় একটি ফোন এলো। একজন বোনম্যারো রোগীর জন্য রক্তের প্রয়োজন। ফোনটি পাওয়ার পর আর এক মুহূর্তও দেরী করার সুযোগ ছিল না। তাড়াতাড়ি রাতের খাবার সেরে তৈরি হয়ে বের হলাম। তখন ঘড়িতে ঠিক রাত ১২টা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত গভীর হলেও হাসপাতালের করিডোরগুলোতে রোগীদের স্বজনদের এক প্রকার নীরব ব্যস্ততা দেখতে পেলাম। আজ ২১তম বারের মতো রক্তদান করতে যাচ্ছি, প্লাটিলেট দিয়েছি ৬ বার, সব মিলিয়ে ২৭তম রক্তদান। প্রতিবারের মতো আজও মনে হলো, এই একটি পদক্ষেপ কাউকে নতুন জীবন দিতে পারে।
রক্তদান শেষে হাসপাতাল থেকে বের হতে হতে রাত আরও গভীর হলো। তবে মনে ভীষণ প্রশান্তি—জানি, হয়তো কারও জীবনে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলতে পেরেছি।
আমার আসলে প্লাটিলেট দেয়ার কথা ছিলো। কিন্তু তারা আমার কাছে রাতে হোল ব্লাড নেয়। পরের দিন আবার প্লাটিলেট প্রয়োজন হলে একজন প্লাটিলেট ডোনারও সেই রোগীকে ম্যানেজ করে দেই৷ এই ম্যানেজ করে দিতে পারাটা আরেক প্রশান্তির অনুভূতি।
এস এম সাব্বির আলম
এডমিন, রক্তবন্ধু ও
হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরাম।
১২ অক্টোবর, ২০২৪।
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments