৪ বছর পরেও রক্তদাতার প্রতি ভালোবাসা
Author: রক্তবন্ধু | 15 Oct 2024
Md Hasan Mahmud: করোনার সময়কার কথা। পুরোদমে লক-ডাউন ছিল। বন্ধু রাহাতের কল পেয়ে ছুটে চলা পিজি হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ি পাওয়াটাও ছিল যথেষ্ট টাফ কারণ সব বন্ধ ছিল। পরে বাড়ই পাড়া (নন্দন পার্ক) থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম।
উদ্দেশ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আক্রান্ত এক বোনের জন্য প্লাটিলেট দিতে হবে। ৪৫ কিলোমিটারের দীর্ঘ জার্নির পর দেওয়া হয়েছিল প্লাটিলেট। এরপর আরও কয়েক বার তাকেই প্লাটিলেট দিই।
চিকিৎসা চলাকালীন একটা সময় বোনটা মারা যায়। তার এক কাজিনের সাথে কানেক্টেড ছিলাম তাদের ফ্যামিলির সাথে।
তারপরও প্রায়ই যোগাযোগ হত আকিদ ভাইয়ের সাথে।
৪ বছর পর আজকে সেই বোনের মা (আন্টি কল দিয়ে খোঁজ নিলেন)। ১৪.১০.২০২৪
যারা ওই সময়টা তাদের পাশে ছিল, যারা হোল ব্লাড এবং প্লাটিলেট দিয়েছিলো সকলের নাম্বার সংগ্রহে রেখেছেন এবং সবাইকে কল দিয়ে খোঁজ নিচ্ছেন।
এরচেয়ে আর বড় পাওয়া আর কি বা হতে পারে?
এটা অনেক শান্তির বিষয় আমরা যারা রক্ত দিই তাদের কাছে।
বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments