দৃষ্টি প্রতিবন্ধী রতনের একাই এসে ৬ষ্ঠ রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Nov 2022
চোখের আলো না থাকতে পারে কিন্তু মনের আলো ঠিকই আছে। বলছি পরশুরামের দৃষ্টি প্রতিবন্ধী রতন ভাইয়ের কথা। আজ ২১ নভেম্বর ২০২২ রোজ সোমবার ফেনী জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকে একজন কিডনি ডায়ালাইসিস রোগীকে বি পজিটিভ রক্ত দানের মাধ্যমে ৬ষ্ঠ তম রক্তদান সম্পন্ন করলেন। তার বাসা থেকে ব্লাড ব্যাংকের দূরত্ব ২০ কিলোমিটার। অবাক করা বিষয় হলেও সত্য তিনি সুদূর পরশুরাম থেকে একাই এসে ব্লাড ডোনেট করেছেন। যেখানে এমন পরিস্থিতিতে আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষও রক্তদানে অনীহা বোধ করি! চোখ থাকিতেও অন্ধ যাকে বলে আরকি!
দৃষ্টি প্রতিবন্ধীরাও চাইলে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন এমনকি বাঁচাতে পারেন অন্যের জীবন। যার জ্বলন্ত উদাহরণ রতন ভাই।
রতন ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা।
জয় হোক মানবতার।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments