রিপন ভাইয়ের তৃতীয় রক্তদান
Author: রক্তবন্ধু | 06 Nov 2022
কিছুদিন আগে ঢাকায় যাওয়ার জন্য রিক্সায় ট্রেনের টিকিট কাটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম, এমন সময় আমার ফোনে রক্তের জন্য কল আসে।
কথোপকথন শুনে সামনে রিক্সাওয়ালা বলতেছেন ❝আমার বি পজিটিভ, লাগলে বইলেন।❞
আমি- আচ্ছা।
আল্লাহর কি কুদরত- ট্রেনের টিকেট পাই নাই সেদিন, কিন্তু একজন রক্তদাতার খোঁজ পেয়েছিলাম।
তারপর আজকে উনাকে নিয়ে আসলাম রক্তদান করাতে। এনিমিয়ার একজন রোগীর জন্য রিকোয়েস্ট ছিলো।
ওহ, ভালো কথা- উনি আবার বিকেলে সালাম প্লাজার সামনে (ভৈরব) পার্ট টাইম মুচির কাজও করেন।
আপনাদের কারো সাথে দেখা হলে আমার পক্ষ থেকে একটা স্যালুট দিয়েন।
মহান এই রক্তদাতার নাম রিপন।
এ নিয়ে নিয়ে তৃতীয়বার রক্তদান করে ফেললেন তিনি।
মো. নজরুল ইসলাম
ভৈরব
০৬ নভেম্বর ২০২২

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments