একজন মানবিক পুলিশ সদস্যের রক্তদানের সুখকর অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 04 Sep 2022
আমি খাইররুল ইসলাম, একজন পুলিশ সদস্য। গতকাল আমার ডিউটি ছিল কলেজ গেইট। ফোন হাতে নিয়ে ফেইসবুকে দেখি রক্তের পোষ্ট। এইবার রক্ত দেওয়ার ইচ্ছে ছিল সিজারের কোন রোগীকে/ প্রসূতি কোন মায়ের প্রয়োজনে। একের ভেতর দুই জীবন।
কিন্তু পোস্ট দেখলাম রক্ত লাগবে কিডনি রোগীর জন্য।
রক্ত লাগবে কিডনি হসপিটালে অর্থাৎ আমি যেখানে ডিউটি করছি সেই রাস্তার ওপারে। তখনই সিদ্ধান্ত নিই আমি রক্ত দিব।
রোগী ছিল কিডনি ডায়ালাইসিসের। রক্তের গ্রুপ বি পজিটিভ।
তবে সব থেকে বড় দুঃখের কথা হলো রোগীর সাথে কোন আত্মীয় ছিলনা, রোগী নিজে তার রক্তের স্যাম্পল নিয়ে আসলেন।
এইটা দেখার পর আমার কাছে খুব কষ্ট লাগলো।
ডিউটির জন্য উনার সাথে তেমন কথা বলতে পারি নি, খোঁজও নিতে পারিনি।
কিছু সময় পর রোগী কল দিয়ে আমাকে বললেন ❝বাবা আমি তোমার জন্য নামায পড়ে দোয়া করবো।❞
কসম! আমি পূর্বে যতোবার রক্ত দিয়েছি এইবার হাজার গুণ বেশি শান্তি পেয়েছি।
এখন থেকে আগের তুলনায় হাজার গুণ বেশি আগ্রহ বেড়েছে রক্ত দানের।
ইনশাআল্লাহ, সারা জীবন যতোদিন সম্ভব রক্তদান করে যাবো।
খাইরুল ইসলাম, B+ve
নিজ জেলাঃ কিশোরগঞ্জ

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments