আবু হাসান বাবুর সাহসীকতা!
Author: রক্তবন্ধু | 24 May 2022
মো. আবু হাসান বাবু, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রক্তবন্ধুর একজন প্রতিনিধি।
বন্ধুর ফোন থেকে রাত ৯টার দিকে কল আসে, তার প্রসূতি চাচীর জন্য বি পজিটিভ রক্ত লাগবে পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। তার বাড়ি থেকে দূরত্ব ৩০ কিলোমিটার।
রাত সাড়ে নয়টার দিকে সাহস করে নিজে একা মোটরসাইকেল যোগে রওনা দেন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ুয়া বাবু।
রাত ১১টায় পৌঁছে নিজের ৬ষ্ঠ তম রক্তদান সম্পন্ন করলেন তিনি৷
রক্তদান শেষে আবার মোটরসাইকেল করে রাত প্রায় ১.৩০ এর দিকে পৌঁছেন নিজ বাড়িতে।

ঠাকুরগাঁওয়ে বন্ধুর সেলফি ফ্রেমে বন্দী রক্তবন্ধু আবু হাসান বাবু
এতো রাতে বাইরে বাইকে করে গেলেন বাড়িতে কিছু বলেছে কি না জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ❝একটু আটোয়ারী বাজারে যাবো বলে মিথ্যে বলেছি। রক্ত দিতে গিয়েছি জানে না। তবে দেরীতে ফেরার জন্য একটু বকা খেয়েছি❞
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments