বাবার মৃত্যুবার্ষিকীতে ছেলের রক্তদান
Author: রক্তবন্ধু | 24 Jan 2021
বাবার মৃত্যুবার্ষিকীতে ছেলের রক্তদান
২৪ জানুয়ারি ২০২১, মো. কামাল উদ্দিন, রক্তের গ্রুপ এ পজিটিভ। ৮ম বারের মতো রক্তদান করলেন তিনি। তবে এইবার রক্তদানের গল্পটা একটু ভিন্ন।
গত বছর এই দিনে (২৪ জানুয়ারি ২০২০) তার পিতা ইহলোক ত্যাগ করেন।
নিয়মিত এই রক্তদাতা এইবার বাবার মৃত্যুবার্ষিকীতে সুযোগ করে নিলেন রক্তদানের।
রক্তবন্ধু কামাল ভাইয়ের বাড়ি লক্ষীপুরে।
চাকরির সুবাদে নরসিংদী থাকেন।
নরসিংদীর ডায়াবেটিস হাসপাতালে
ডায়াবেটিস ও রক্ত শূন্যতার ওক রোগীকে রক্তদান করলেন তিনি।
অন্তত এইভাবেও যদি প্রতিটি মানুষ নিয়মিত ৪ মাস পরপর না হোক, অন্তত বিশেষ কোন (যেমন- জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি) দিনে রক্তদান করতো তাহলেও দেশের বিরাট একটা অংশের রক্তের চাহিদা পূরণ হতো খুব সহজেই।
তাই আসুন, আপনার বিশেষ কোন দিবস অন্তত রক্তদানের মাধ্যমে আরও স্মরণীয় করে রাখতে বছরে অন্তত একবার হলেও রক্তদান করুন।
আল্লাহ কামাল উদ্দিন ভাইয়ের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
মো. তাসনিমুল বারী নবীন
– রক্তবন্ধু
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments