বউয়ের এমার্জেন্সি রক্ত লাগবে!

শেয়ার করুন:

আমার ওয়াইফ এর জন্য ২ ব্যাগ AB-ve এমার্জেন্সি রক্ত লাগবে। ১ ঘন্টার মধ্যে। সিজার করতে হবে। প্লিজ প্লিজ প্লিজ…!

যোগাযোগঃ জিরো ওয়ান……

– আচ্ছা ভাই, আপনার ওয়াইফ এর বাচ্চা হবে এটা কি কিছুক্ষণ আগে জানলেন নাকি আজকে সকালেই ঘুম থেকে উঠে প্রথম জানলেন?

ধুর ভাই! কি যে বলেন! বাচ্চা কি রাতারাতি হওয়ার জিনিস নাকি!

-ও আচ্ছা! তাহলে অনেক আগে থেকে জানতেন। তো ডেলিভারি হোক নরমাল কিংবা সিজার, রক্ত লাগতেও পারে আগে জানতেন না?

না মানে আসলে জানতাম। কিন্তু ভেবেছিলাম যেদিন লাগবে সেদিন দেখা যাবে। কেউ না কেউ দিবেই। আর রক্ত তো ফেসবুকেই পাওয়া যায়। কতোজন তো দেয়।

-তা আপনার রক্তের গ্রুপ তো B+ve, কখনো ফেসবুকে দিছিলেন কাউকে?

তা অবশ্য দেয়া হয়ে উঠেনি কখনো। কখনো দেই নাই তো তাই ভয় লাগে। যে বড় সুঁই আর ব্যাগ! আর আমি একটু দুর্বল তো!
(ওজন ৬০-৬৫ কেজি হবে)

– রক্ত দিবেন নাকি ব্যবস্থা করে দেই?

ধুর মিয়া। ব্লাড যোগার করে দিবেন কি না সেটা বলেন। হুদাই প্যাঁচাইতেছেন। আমি দিবো কি না ঐটা আমার ব্যপার। সেটা কি আপনাকে বলতে হবে দিবো কিনা!


শেয়ার করুন:

Facebook Comments