ঘরের রোগী দুয়ারের রক্তদাতা চেনে না!

শেয়ার করুন:

ঘরের রোগী দুয়ারের রক্তদাতা চেনে না

ছবির ২টা ভবন দেখতে আপনার কাছে মনে হবে- একদম পাশাপাশি।

এতো কাছাকাছি তবু অচেনা!

কিন্তু আমার মতে ভবন ২টা হাজার হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে।

দাঁড়ান- পাগল কইয়েন না।

আগে কাহিনী শুনেন!

ঢাকা থেকে ভৈরব আসার আগে কয়েকবার বাসা দেখে গিয়েছি ডানদিকের ৩ তলা ভবনে, ফাইনাল করেও গিয়েছিলাম। কিন্তু যখন একেবারে এসে পরবো, তখন শুনি- এখনো বাসা খালি হয়নি।

পরে পাশের ভবনের ৫ তলায় উঠি।

২টা বাড়ির মালিকই আমাদের পূর্ব পরিচিত। মূলত উনারা ২জন বিজনেস পার্টনার অনেক বছর ধরে।

কিছুদিন আগে আমাদের বাড়িওয়ালী ভাবীর মায়ের জন্য এ পজিটিভ রক্ত লাগবে।

তো আমি বললাম- সমস্যা নেই, ডোনার রেডি আছে। পরে পাশের তৃতীয় তলার বাড়িওয়ালার ছেলেকে পাঠাইলাম। উনারা তো তাকে দেখে অবাক! এত পরিচিত রক্তদাতা হয়তো উনারা আশাই করেন নাই।

যাই হোক- অবশেষে পাশের বাসার Sayed Alam Sakib রক্তদান করে এসেছে।

খুব শীঘ্রই অন্যের প্রয়োজনে আমার ভাড়া বাসার বাড়িওয়ালীর পরিবারের কারো না কারো রক্ত নিবো।

সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আপনারা!

নজরুল ইসলাম
৭ ডিসেম্বর, ২০২১


শেয়ার করুন:

Facebook Comments