আমার রক্তদানের কাজের অনুভূতি
Author: রক্তবন্ধু | 23 Jul 2022
বয়স্ক চাচা রক্তশূন্যতায় ভুগছেন,
হিমোগ্লোবিনের পরিমাণ ৬ ।
আলহামদুলিল্লাহ।
মুমূর্ষু রোগীর জন্যে ১২তম এবি+ ব্লাড ডোনেট করার তৌফিক মহান আল্লাহ তায়ালা দিয়েছেন।
হাসপাতালে গেলে বুঝা যায়
আল্লাহ তায়ালা আমাদের কতটা সুস্থ রেখেছেন।
তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

জীবনের প্রথম রক্তদান করেছিলাম ২০১৬ সালে, যাকে ডোনেট করেছিলাম সেই মানুষটি আজ বেঁচে নেই, আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুক।
২০১৬ সাল থেকে মহানন্দা ব্লাড সোসাইটি তেঁতুলিয়া, পঞ্চগড় এর একজন নিয়মিত রক্তদাতা হিসেবে, রক্ত যোগাড় করা ও ডোনেট করা কাজের সাথে সম্পৃক্ত আছি।
শুকরিয়া আদায় করছি যে
এই পর্যন্ত কয়েকশত মানুষের উপকার করতে পেরেছি।
আমি সকলের কাছে দোয়া চাই
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যেতে পারি।
তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ।
তাই আসুন যারা সুস্থ আছি
তারা নিয়মিত রক্তদান করি।
কবির হোসেন

অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments