অদম্য ফরহাদের প্রথম রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Nov 2020
শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রথম রক্তদান
দিল মোহাম্মদ ফরহাদ। একজন অদম্য শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকে দুটি পা বিকলাঙ্গ, হাঁটুতে ভর দিয়ে চলাফেরা করেন। এহেন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান’ দিবসে ছুটে গেলেন রক্তদানে।
কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশন এর অন্যতম কার্যনির্বাহী সদস্য জনাব দিল মোহাম্মদ ফরহাদের দীর্ঘ দিনের বাসনা আর দশ জনের মতো তিনিও রক্তদান করবেন।
দীর্ঘদিন ধরে রক্তকমল এর সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মিলনকে তিনি তাঁর তীব্র মনোবাসনা জানিয়ে আসছিলেন।

রক্তকমলের সদস্যদের সাথে দিল মোহাম্মদ ফরহাদ (লাল বৃত্তে)
অবশেষে এলো সেই মোক্ষম সুযোগ।
৩-৪ মাস বয়সী এক বাচ্চার জন্য ১০০মি.লি বি পজিটিভ রক্তের অনুরোধ এলে তিনি একপ্রকার জেদ করেই বসেন যে তিনি আজকেই (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে তার প্রথম রক্তদান সম্পন্ন করে দিনিটিকে স্বরণীয় করে রাখবেন।
অবশেষে রক্তদানের মাধ্যমে তার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো।
সংগঠনটির সিনিয়র সদস্য মালেশিয়া প্রবাসী জনাব নাইমুল হাসান মজুমদার জানান, “আমাদের মানবিক সকল কার্যক্রমে শুরু থেকেই তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ফরহাদ এর জন্য সবাই দোয়া করবেন, সে যেনো সুস্থ থেকে আরোও বেশি বেশি করে মানবিক কাজগুলো করে যেতে পারে।”
যারা রক্তদান এর কথা বললে না দেয়ার অজুহাত খুঁজেন, ফরহাদ ভাই তাদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবেন।
অন্যান্য পোস্ট সমূহ
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
Facebook Comments