ভোর রাত্রিতে রক্তদান
Author: রক্তবন্ধু | 07 Oct 2021
রাত তখন ঠিক ২ টা।
ডিউটি শেষ করে বাসায় ফিরলাম, ঠিক তখনি গ্রুপে একটা রিকুয়েষ্ট আসে ডেঙ্গু রোগীর জন্য এমার্জেন্সি ভাবে এবি+ প্লাটিলেট প্রয়োজন। রোগীর প্লাটিলেট কাউন্ট মাত্র ৮ হাজারে নেমে এসেছে। তখনি রোগীর লোকের যোগাযোগ নাম্বারে কথা বলে বুঝতে পারলাম তারা খুব কান্না করতেছে, এই দিকে ডাক্তার বলেছে রাতের মধ্যে প্লাটিলেট দিতে না পারলে যে কোন সময় রোগীর ব্লিডিং হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তখনি আইসিইউতে শিফট করতে হবে, সব মিলিয়ে রোগীর লোক দিশেহারা, প্রায় ৩০ মিনিট চেষ্টা করেও এতো রাতে ডোনার খুঁজে না পাওয়ায় আমি নিজেই রওনা দিলাম।
রোগী ভর্তি ছিলো বাড্ডায় একটি হাসপাতালে, প্লাটিলেট টানাবে পুলিশ ব্লাড ব্যাংকে।
অগত্যা রাত ৩ টায় রিকশা নিয়ে পুলিশ ব্লাড ব্যাংকে রওনা দিই, ক্রসম্যাচিং শেষ করে রাত ৪.৪০মিনিটে ১৮ তম প্লাটিলেট সহ মোট ২৯ তম রক্তদান সম্পন্ন করি।
সাইদুর রহমান
Platelet Donor’s of Bangladesh
07.10.2021
প্লাটিলেট সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
অন্যান্য পোস্ট সমূহ
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
Facebook Comments