একটি নতুন সকালের খোঁজে
Author: রক্তবন্ধু | 04 Sep 2020
একটি নতুন সকালের খোঁজে
শাকিরা আক্তার সোহেলি
বিষের বোতল হাতে নিয়ে বসে আছি। সব অতীত শেষ হবে আজ। রাত দুইটার মত বাজে। কোথাও কোনো শব্দ নেই। প্রকৃতিও বিশ্রামে ব্যস্ত।
আহা!! আজ আমার শেষ দিন। আব্বা,আম্মা পাশের রুমে ঘুমোচ্ছে। কেউ টের পাবেনা। সকাল গড়িয়ে দুপুর হবে আমার ঘুম ভাঙবে না। আমাকে দরজা খুলতে বলা হবে, আম্মা চিল্লায়ে চিল্লায়ে ডাকবে আমি উঠবো না।
যখন অনেক ডাকার পরও আমি উঠবো না। আম্মা কান্না শুরু করে দিবে। দরজা ভেঙে ফেলা হবে।
আমি নেই। আমাকে আর কেউ পাবেনা। সমস্ত অভিমান মরে গেছে। ভালো থেকো তুমি। ভালো থেকো তোমরা সবাই। আমি না হয় নরকেই গেলাম।।
বোতলের মুখ খুলে বিষ মুখে নিতে যাবো।
হঠাৎ ফোনটা বেঁজে উঠলো। এতো রাতে কে ফোন দিবে আমায়। তেমন তো কেউ নেই।
যাইহোক, তার ইচ্ছেটা পূরণ করার জন্য ফোন রিসিভ করলাম। আজকের পর থেকে তো আর কারো ইচ্ছে পূরণ করতে পারবো না।
ফোন রিসিভ করতেই, ভাইয়া প্লিজ ভাইয়া একটু হাসপাতালে আসেন ভাইয়া প্লিজ। কান্নাজড়িত কন্ঠে একটা মেয়ে বারবার অনুরোধ করলো আমাকে।
আচ্ছা কি হয়েছে? এত রাতে হাসপাতালে কেন যাবো? আর তুমিই বা কে..?
ভাইয়া, আমার আব্বুকে বাঁচান ভাইয়া।
আব্বুর এক্ষুণি অপারেশন করতে হবে। কিন্তু কোথাও ও নেগেটিভ ব্লাড পাচ্ছিনা। ব্লাড ছাড়া অপারেশন হবেনা।
আচ্ছা আমি আসছি।।
মরেই যখন যাবো অন্তত একজনের উপকার করেই মরি। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল পৌঁছে গেলাম।সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার ব্লাড নিয়ে তারপর তার অপারেশন করা হলো। অপারেশন সাকসেসফুল।
আমাকে তারা যা সম্মান দিলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
রাস্তায় হাঁটছি আর ভাবছি। মানুষটা বাঁচার জন্য কত চেষ্টা করে যাচ্ছে। কত চিকিৎসা, কত টাকা উড়াচ্ছে। শুধু একটু বাঁচতে চায়। আর আমি!! আমি আমার এত সুন্দর জীবন নিজের হাতে শেষ করতে যাচ্ছিলাম।
আজ আমার মাধ্যমে আল্লাহ তাকে বাঁচালো। আর আমি!!
আমাকে বাঁচতে হবে। এভাবে মাঝরাতে মানুষকে রক্ত দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। মানুষের জন্য বাঁচতে হবে।
( স্বেচ্ছায় রক্তদান করতে চাইলে রেজিস্ট্রেশন করুন roktobondhu.com , প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিন। নারী রক্তদাতাদের ফোন নম্বর ওয়েবসাইটে গোপন থাকবে।
বিস্তারিত জানতে ও পড়তে ক্লিক করুন )
অন্যান্য পোস্ট সমূহ
রেজিস্ট্রেশন করার ২ ঘন্টার মধ্যে রক্তদান
Author: রক্তবন্ধু | 03 Oct 2026
আজকে চমৎকার একটা ঘটনা ঘটে গেল! রক্তবন্ধু পেইজের ইনবক্সে ক্লান্ত পথিক (Md Mokter Ali Mondol) ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। একপর্যায়ে তিনি roktobondhu ওয়েবসাইটে রেজিস্ট্রেশন...
মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 30 Sep 2026
আলহামদুলিল্লাহ। আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম। আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া...
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
Facebook Comments