রক্তের ব্যাগে WPM, সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা

শেয়ার করুন:

রক্তের ব্যাগে WPM, সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা

যারা রোগির শরীরে ব্লাড ট্রান্সফিউশন করার পূর্বে স্ব-যত্নে ব্লাডব্যাগ দেখেন তারা অনেকেই রক্তের ব্যাগে এমনটা দেখেছেন। অনেকেই রক্তের ব্যাগ বাতিল করে দেন, আবার অনেকেই চালিয়ে নেন।

আসলে এটি কি?
রক্তদাতার WBC (শ্বেত রক্তকণিকা) এর সাথে Platelet, Lipid ইত্যাদি জড়িয়ে এটি তৈরি হয়। ব্লাডব্যাগের ভেতরে প্লাটিলেট সাধারনত Sticky (আঁঠালো) হয়ে থাকে, ফলে Platelet এর মাত্রা বেশি থাকলে এটি WBC এর সাথে জড়িয়ে যেতে পারে।
আরও কিছু গবেষনায় দেখা যায় WBC এর উপরে CPDA [Anticoagulant Citrate Phosphate Dextrose Adenine Solution] সহজ কথায় Blood bag anti-coagulant জড়িয়ে থাকে।

সাধারণত যখন রক্ত সংগ্রহ করা হয় তখন ব্যাগটিকে সুনির্দিষ্ট সময় পরপর Gentle shake (হালকা/অনবরত ঝাঁকুনি) দিতে হয়। যাতে রক্তের সাথে Anti-coagulant (যা ব্যাগের ভেতরে রক্ত জমাট হতে বাঁধা দেয়) মিশে যায়।

রক্ত সংগ্রহের মেশিনেই এর ব্যবস্থা রয়েছে।

কিন্তু আমরা বেশীরভাগ সময়ই সমান্তরাল কোন স্থানে ব্যাগ ফেলে রাখি যার ফলে বিপত্তি ঘটে।

anti-coagulant ঠিকমতো রক্তের সাথে মিশেনা। যার ফলে Microagglutateও তৈরী হয় অনেক সময় যা Blood transfusion set কে আটকে দেয়।

WPM (White Particulate Matter) কি ক্ষতিকারক?
এখন পর্যন্ত Major কোন ক্ষতির কারণ হিসাবে এর কোন প্রমাণ পাওয়া যায়নি।
তবে ব্লাডব্যাগে WPM দেখা দিলে ব্লাডব্যাংকের সংশ্লিষ্ট কনসালটেন্টের সাথে পরামর্শক্রমে ব্যবহার করা যেতে পারে।

রক্ত ফেলে দেওয়া কোন মতেই কাম্য নয়।

আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।


শেয়ার করুন:

Facebook Comments