রক্ত পরিসঞ্চালন নিয়ে কিছু কথা

শেয়ার করুন:

রক্ত পরিসঞ্চালন করার একটি পার্শ্ব প্রতিক্রিয়া / বিরূপ প্রতিক্রিয়া GVHD। নিকট আত্মীয় ডোনার হলে এটা হতে পারে। মৃত্যুর হার শতকরা ৯০ শতাংশের বেশী।

Delayed Haemolytic Transfusion Reaction.
রোগী রক্ত পরিসঞ্চালন পাবার ১০-১৪ দিন পর এ্যানিমিয়া, জন্ডিস, ডায়রিয়া, জ্বর,প্যানসাটোপেনিয়া, ত্বকে র‍্যাশ হয়।
ডায়াগনোসিস করা কঠিন হয় কারণ বেশীরভাগই এটা জানেন না।
রোগী মারা যায়। কারণ পাওয়া যায় না।
ইরেডিয়েটেড ব্লাড কম্পোনেন্ট দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই সুবিধা সবখানে নেই।
তাই আপন আত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে ডোনার হিসেবে নিরুৎসাহিত করা হয়।

স্বামী স্ত্রী একই ব্লাড গ্রুপ হলেও এবং ক্রসম্যাচ ঠিক থাকলেও প্রজননের বয়সে স্বামী ডোনার হবেন না। কারণ হিমোলাইটিক ডিজিজ অব নিউ বর্ন হতে পারে।
আমরা এবিও এবং আরএইচ ডি দেখে রক্ত পরিসঞ্চালন করে থাকি। আরো অনেক ব্লাড গ্রুপ আছে, যেগুলো এইচডিএন করে। যেমন কেল (kell), small c (Rh এর আরেকটা এন্টিজেন)
এই বিষয়ে বিশদ জানার জন্য পড়লেই হয়।

তিন ফোঁটায় ব্লাড গ্রুপ জেনেছি মানেই সব জেনেছি তা নয়

ট্রান্সফিউশন মেডিসিন এখন অনেক এগিয়েছে। শুধুমাত্র তিন ফোঁটায় ব্লাড গ্রুপ নির্ণয় করতে জেনেছি মানেই রক্তের সব জেনে গিয়েছি ব্যাপারটা এমন নয়। প্রচলিত রক্তের গ্রুপ গুলোর বাইরেও অনেক সাব গ্রুপ আছে। আছে ব্যতিক্রম কিছু গ্রুপও।
এখন ফরওয়ার্ড এবং রিভার্স গ্রুপ করা হয়।
বোম্বে ব্লাড গ্রুপ হলে এভাবে ডায়াগনোসিস করা যায় না। A1, A2 ডায়াগনোসিস করা যায় না।
এই বিষয়েও বিশদ লেখাপড়া দরকার।
বোম্বেকে কেবল মাত্র বোম্বে রক্ত দিয়েই পরিসঞ্চালন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অটোলোগাস ট্রান্সফিউশন দেওয়া হয়।
এটাও বিশদ জানার বিষয়।

ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।
মহাখালী, ঢাকা
কে-৪১


শেয়ার করুন:

Facebook Comments