একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই-
সময় হয়ে গেলে সে কখনো না করে না।
সেই পার্ল যখন হঠাৎ জীবিকার খোজেঁ কক্সবাজারে চলে যায়, আমি তখন খুব ভয় পেয়ে যাই।।
অবশেষে ১ বছরের মত সময় কাটিয়ে পার্ল যখন আবার ঢাকায় ফিরে আসে, আমার মনে খুশিতে আর ধরে না।
কারণ ঢাকায় এত এত রিকুয়েস্ট আসে, কিন্তু পার্ল মাত্র কয়েকজন আছে আমার কাছে।
ইসসস, সবাই যদি পার্ল এর মত বলা মাত্রই দৌড়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রক্তদানে চলে যেত- তাহলে আর কাউকে না বলতে হত না।

সেদিন আমাদের ভৈরবের প্রিয় ছোট ভাই নিয়মিত ২১ বারের রক্তদাতা Pappu Saha র একটা অপারেশনের জন্য গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে এ পজিটিভ রক্ত লাগবে বলা মাত্রই আমি পাপ্পুকে পার্লের নাম্বার দিয়ে দিলাম।
পার্ল প্রচন্ড বৃষ্টির মধ্যেও ঢাকা শহরের ময়লা ড্রেনের পানির সাগর পাড়ি দিয়ে চলে গেল গ্রীন লাইফে পাপ্পুর জন্য-
একজন রক্তদাতা আরেকজন রক্তদাতাকে রক্ত দিচ্ছে- কত সুন্দর দৃশ্য।
সেই সাথে হয়ে গেলে পার্লের জীবনের ৩৬তম রক্তদান।
– নজরুল ইসলাম
কিশোরগঞ্জ, ভৈরব।
অন্যান্য পোস্ট সমূহ
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
Facebook Comments