সিলোটি ভাষা দিয়ে
Author: রক্তবন্ধু | 22 Jun 2021
ভাষা দিয়ে রক্তসেবা
ওমান থেকে এক প্রবাসী ভাই ফোন করেছেন। তার ছোট ভাইয়ের অপারেশন পিজি হাসপাতালে। ও পজিটিভ রক্ত লাগবে।
১। ডোনার পাচ্ছে না। রোগী ওটিতে, এমার্জেন্সি।
২। তার ছোট দুইটা ভাই আর আম্মা। ঢাকায় কিছু চিনে না, পরিচিত কেউ নাই।
৩। তার আম্মা সিলেটি আঞ্চলিক ভাষা ছাড়া বলতেও পারে না, বুঝতেও পারে না।
উপরের দুইটা সমস্যা কাটানো গেলেও ভলান্টিয়ারদের সমস্যা হচ্ছিলো যোগাযোগে ভাষা নিয়ে, ভাষার টোন নিয়ে। সেই সমস্যা নিরসনে আমরা পেলাম আমাদের ঢাকাস্থ সিলেটি স্বেচ্ছাসেবী এডমিন, রক্তবন্ধু শিব্বির আহমেদকে।
আলহামদুলিল্লাহ, দু’জন রক্তদাতা পাঠিয়ে দেয়া হয়েছে।
অন্যান্য পোস্ট সমূহ
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
Facebook Comments