করোনায় সাধারণ প্রশ্নের উত্তর
Author: রক্তবন্ধু | 08 Aug 2021
সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ
আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তাদের সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।
আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।
গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মায়েরা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মায়েরা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।
ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।
আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।
ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।
ডাঃ হোসাইন আহমদ
সহযোগী অধ্যাপক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট।
এমবিবিএস, সিসিডি (ডায়াবেটিস) বারডেম, ঢাকা।
এমফিল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)
ডায়াবেটিস রোগ চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
তথ্যসূত্রঃ WHO, CDC

অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
Diego
Author: রক্তবন্ধু | 07 Nov 2024
ডিয়েগো ব্লাড গ্রুপ এর নাম শুনেছেন কেউ? রক্তের গ্রুপের (ব্যাতিক্রম এন্টিজেনের) শেষ নাই! আমরা আসলে মেজর ABO সিস্টেমে বাকী গুলো "গোনায়" ধরি না! যদিও...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
Facebook Comments