স্বামী স্ত্রীর রক্তদান
Author: রক্তবন্ধু | 25 Jan 2021
স্বামী স্ত্রীর একইদিনে রক্তদান
দিনাজপুরের প্রচেষ্টা গ্রুপে রিকুয়েষ্ট আসে রক্তশূন্যতায় ২২ দিনের শিশুর জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে এ+ ২৫ মি.লি. রক্তের প্রয়োজন। রিকুয়েষ্ট দেখে আফরিন আমাকে বলে “মামা, একটু ডিটেইলস নিয়ে শিওর হোন লাগবে কি না, আপনার জামাই সাগরকে নিয়ে যাবো।”

স্ত্রীর সেলফিতে রক্তদানরত স্বামী
রোগীর লোকের সাথে কথা বলে কনফার্ম করতেছিলাম, সেই মুহূর্তে রেড লাইফ গ্রুপে রিকুয়েষ্ট আসে- পা কেটে ফেলতে হবে এমন এক রোগীর জন্য দিনাজপুর সায়েম ক্লিনিকে বি+ রক্ত লাগবে। সাথে সাথে মাথায় আসলো আফরিন তো বি+ রেডি আছে আগেই বলেছিলো। তাহলে স্বামী-স্ত্রীকে একসাথে রক্তদান করানো যায় কি না!
যদিও দুটি ভিন্ন জায়গায় তারপরও অন্তত একই দিনে ক্ষণিক আগে ও পরে তো হলো। তাদের জন্যও দিনটি একটি বিশেষ স্মরণীয় দিন হয়ে গেল! মামা হিসেবে ভাগনি ও ভাগনি-জামাইকে এই দিনটাও একটা উপহার হয়ে গেলো!
এভাবেও স্পেশাল দিন তৈরি করা যায়!
অবশেষে আজ ২৫ জানুয়ারি ২০২১, রাত সাড়ে নয়টায় উভয়ের রক্তদান সম্পন্ন হয়ে গেল। শুভ কামনা রইলো এই দম্পতির জন্য এবং সকলের নিকট তাদের জন্য দোয়া প্রার্থনা করছি।
রক্তবন্ধু জীবন চৌধুরী
প্রতিনিধি, রক্তবন্ধু দিনাজপুর জেলাশাখা ও
সদস্য, পরিচালনা পর্ষদ, রক্তবন্ধু।
অন্যান্য পোস্ট সমূহ
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
Facebook Comments