ছেলের রক্তদানে বাবার সহযোগিতা
Author: রক্তবন্ধু | 25 Apr 2021
সময় রাত সাড়ে এগারোটা বাজে হঠাৎ কল এলো একজন সিজারিয়ান মায়ের ইমারজেন্সি বি পজিটিভ রক্ত লাগবে হিমোগ্লোবিন ৫ । তাদের দুইটা জমজ বাচ্চা হয়েছে, মায়ের অবস্থা বেশি ভালোনা। তারপর আমি ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি রক্তদানের উদ্দেশ্যে, কিন্তু প্রায় ২০ মিনিট পার হয়ে গিয়েছে কোন সিএনজি বা রিক্সা কিছুই পাচ্ছিলাম না। আমর বাড়ি থেকে হসপিটালের দূরত্ব প্রায় ১২ কিলোমিটারের মতো। তাই হেঁটে যাওয়া সম্ভব ছিলনা। তখন বাবা ঘর থেকে বেরিয়ে এসে কয়েকজনকে ফোন দিয়ে একটা সিএনজি ম্যানেজ করে দিলেন।
রাতে আমি বাবাকে বলেছিলাম আমি একাই যেতে পারবো। তখন আমার বাবা বললেন,
❝আমার রক্তের গ্রুপও বি পজিটিভ। এতো রাতে যদি রোগীর বেশি রক্তের প্রয়োজন হয় তাহলে ওরা রক্তপাবে কোথা থেকে? তার চেয়ে আমি তোর সাথে গেলে আমিও নিশ্চিন্ত থাকবো আর প্রয়োজনে আমিও রক্ত দিয়ে আসতে পারবো ।❞
আমার বাবা-মা আমাকে রক্তদানে অনেক সাপোর্ট করে। এমন বাবা-মা পেয়ে আমি সত্যিই গর্বিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া এমন আমাকে বাবা-মা উপহার দেয়ার জন্য৷
(বি.দ্রঃ বাবাকে রক্ত দেয়ার প্রয়োজন হয় নাই।)
২৪.৪.২০২১
১১ রমজান, শনিবার।
Abo Bokor Siddik
ভৈরব।
অন্যান্য পোস্ট সমূহ
কারো বেঁচে থাকার মিছিলে আমি আছি
Author: রক্তবন্ধু | 27 Mar 2026
চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর স্বজন হারানোর আহাজারি—সোশ্যাল মিডিয়া খুললেই মনটা এক অজানা বিষাদে ভরে ওঠে। খুব অসহায় বোধ করি, মনে মনে ভীষণ আফসোস...
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...

Facebook Comments